November 5, 2026, 3:58 pm
শিরোনাম:
‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২)’-এর শুভ উদ্বোধন: চুয়াডাঙ্গায় ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হলিধানি ইউনিয়ন জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে বিএনপি’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় দামুড়হুদা মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার (০৬)ছয় চুয়াডাঙ্গা-২ আসনের এমপি রুহুল আমিনকে আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে সংবর্ধনা জকিগঞ্জের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমার প্রধান লক্ষ্য: প্রথম কর্মদিবসে ডা. জয়নাল আবেদীন গোলাপগঞ্জ প্রেসক্লাবের প্রচার সম্পাদক ফাহিম আশরাফের ২৮তম জন্মবার্ষিকী আজ শৈলকুপা শাহী মসজিদের ৩০ লাখ টাকা গায়েব! মোতাওয়াল্লির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে শৈলকুপায় মানববন্ধন নাসিরনগরে দুই অলির ইছালে ছাওয়াব উপলক্ষে “নাসিরনগরের সভা” অনুষ্ঠিত নাটোর জেলা জামায়াতের আমীর হিসেবে ড. মীর নূরুল ইসলামের পুনঃনির্বাচিত
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

নাসিরনগরে দুই অলির ইছালে ছাওয়াব উপলক্ষে “নাসিরনগরের সভা” অনুষ্ঠিত

Reporter Name

 

‎ওয়ালী রহমান নাসিরনগর

 

‎

‎ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে আধ্যাত্মিক জগতের দুই প্রথিতযশা অলির স্মরণে ইছালে ছাওয়াব মাহফিল উপলক্ষে *“নাসিরনগরের সভা”* অনুষ্ঠিত হয়েছে।

‎

‎পীরে কামেল মোজাদ্দেদে জামান শাহসূফী সৈয়দ আব্দুল সাত্তার নকশেবন্দী মোজাদ্দেদী ফান্দাউকী (রহ.) ও পীরে কামেল আলহাজ্ব সৈয়দ নাহিরুল হক মাসুম আল ক্বাদেরী চিশতী নকশেবন্দী মোজাদ্দেদী ফান্দাউকী (রহ.) দ্বয়ের ইছালে ছাওয়াব উপলক্ষে নাসিরনগরের ভক্ত-মুরিদদের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।

‎

‎বুধবার (৪ নভেম্বর) বাদ আছর থেকে মধ্যরাত পর্যন্ত নাসিরনগর উপজেলা পি.টি.আই সুপার মার্কেট প্রাঙ্গণে এই মাহফিলে দেশের বিভিন্ন স্থান থেকে হাজারো ভক্ত, মুরিদ ও আশেকান অংশগ্রহণ করেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত স্লোগানে পুরো প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে।

‎

‎বাংলাদেশ আঞ্জুমানে খাদেমুল ইসলামের আমির ও ঐতিহ্যবাহী ফান্দাউক দরবার শরীফের গদ্দিনশীন পীর সাহেব আলহাজ্ব হযরত মাওলানা মুফতি সৈয়দ ছালেহ আহমাদ মামুন আল হোসাইনী মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সভাপতিত্ব করেন।

‎

‎ফান্দাউক দরবার শরীফের মুবাল্লেগ হযরত মাওলানা হাফেজ মোঃ মামুন সাহেবের সঞ্চালনায় প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন আটরশি দরবার শরীফের খাদেম হযরত মাওলানা প্রফেসর আমিনুল ইসলাম চৌধুরী। প্রধান বক্তা হিসেবে বয়ান পেশ করেন ফান্দাউক দরবার শরীফের মুবাল্লেগ হযরত মাওলানা হুমায়ুন কবির।

‎

‎এছাড়াও উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া অন্নদা উচ্চ বিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষক মোঃ হাবিবুর রহমান, নাসিরনগর মডেল মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা হাফেজ আতাউর রহমান, হযরত মাওলানা মোঃ জাবের আহমেদ মাসুমীসহ স্থানীয় উলামায়ে কেরাম ও ধর্মপ্রাণ মুসলমানগণ।

‎

‎দিনব্যাপী মাহফিলে খতমে কুরআন, খতমে বুখারী, খতমে খাজেগান, খতমে দালাইলুল খাইরাত, মিলাদ, কিয়াম শরীফ ও জিকির-আজকার অনুষ্ঠিত হয়। স্মৃতিচারণমূলক ও জীবনঘনিষ্ঠ আলোচনায় অত্যন্ত ভাবগম্ভীর পরিবেশে অতিবাহিত হয় পুরো আয়োজন।

‎

‎বক্তারা বলেন, ইসলাম শান্তি ও মানবতার ধর্ম। নূরনবী হযরত মুহাম্মদ (সা.) এর আদর্শ অনুসরণের মাধ্যমেই মানবজাতির শান্তি ও কল্যাণ নিশ্চিত হতে পারে। প্রকৃত মুমিন হতে হলে প্রিয় রাসুল (সা.) এর আদর্শ অনুসরণ করে আল্লাহ তায়ালার অলি-আউলিয়াগণের মহব্বত হৃদয়ে ধারণ করে ইহলৌকিক জীবন পরিচালনা করতে হবে।

‎

‎পরিশেষে মুসলিম উম্মাহসহ বিশ্ব মানবতার কল্যাণ ও শান্তি, দেশ ও জাতির উন্নতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মুসল্লিদের মাঝে তবারক বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

‎



ফেসবুকে আমরা