ঢাকা   ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ । ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঝালকাঠির রাজাপুরে দেয়াল নির্মাণে বাধা ও প্রাণনাশের হুমকি, ৯৯৯-এ কল করে বাঁচলেন জমির মালিক পতেঙ্গায় কোস্ট গার্ডের পৃথক অভিযানে চোরাই মালামাল উদ্ধার, আটক ২ চুয়াডাঙ্গার গৌরব: প্রথম বিজিবি অফিসার হিসেবে কমিশন পেলেন বেগমপুরের রাকিবুল ইসলাম রাজশাহী তানোর চোর চক্র সদস্য আটক অনলাইন জগত: আস্থার সংকট বনাম অফুরন্ত সম্ভাবনা বাঘাইছড়িতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন জকিগঞ্জের সেবামুখী প্রশাসনের প্রতীক ইউএনও মাসুদুর রহমানের বদলি সেতু নির্মাণকাজে ভোগান্তি, শুকনো নদীতে নৌকা নির্ভর যাতায়াত। জাতীয় সাংবাদিক সংস্থার কক্সবাজার জেলা সভাপতির সঙ্গে টেকনাফ উপজেলা কমিটির সৌজন্য সাক্ষাৎ সারিয়াকান্দিতে মাদক বিরোধী অভিযান পরিচালনায় ব্যবসায়ী গ্রেফতার দুই

বগুড়া-২ (শিবগঞ্জ): বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক উঠান বৈঠক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

okmedia56@gmail.com
  • প্রকাশিত : শনিবার, ডিসেম্বর ২০, ২০২৫
  • 79 শেয়ার

মোঃ মহিদুল হক, শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি (বগুড়া):

 

 

২০ ডিসেম্বর-২০২৫, শনিবার: বিএনপির ঘোষিত ‘দেশ গড়ার পরিকল্পনা’ বাস্তবায়নে তৃণমূলকে প্রস্তুত ও সংগঠিত করতে বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে উঠান বৈঠক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫ সকাল ১১টায় শিবগঞ্জ উপজেলার উথলী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ সভায় প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওহাব, সাবেক সাধারণ সম্পাদক এস এম তাজুল ইসলাম, শিবগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল করিম, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাহবুব আলম মানিক ও উপজেলা বিএনপির উপদেষ্টা অধ্যাপক নজরুল ইসলাম। তারা সবাই সম্প্রতি ঢাকায় কেন্দ্রীয় বিএনপির আয়োজনে অনুষ্ঠিত ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মশালায় অংশগ্রহণ করে প্রশিক্ষণ গ্রহণ করেন এবং সেই অভিজ্ঞতা ও নির্দেশনা তৃণমূল নেতাকর্মীদের মাঝে তুলে ধরেন। এছাড়াও বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে এ আসনের এমপি প্রার্থী মীর শাহে আলমের জন্য দোয়া ও সহযোগিতা কামনা করেন।

বৈঠকের শুরুতে দেশপ্রেমিক শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডে রাষ্ট্রীয় শোকের অংশ হিসেবে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে তাঁর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। একই সঙ্গে দোয়ায় বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়। উঠান বৈঠক ও মতবিনিময় সভায় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের অন্তত এক হাজারের বেশি বিএনপির নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪