August 10, 2026, 9:16 pm
শিরোনাম:
জন্মদিনের শুভেচ্ছা বার্তা তালা ইসলামকাটি সাব-রেজিস্ট্রার অফিস সহায়ক জাহঙ্গীরের বিরুদ্ধে,দুর্নীতির অভিযোগ, মোরেলগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড মোরেলগঞ্জের চিংড়াখালীতে নদীভাঙন রোধে মানববন্ধনবসতবাড়ি, রাস্তাঘাট, ফসলি জমি ও স্থাপনা রক্ষায় দ্রুত টেকসই বাঁধ নির্মাণের দাবি। মো. ফিরোজ আহমেদ তালুকদারমোরেলগঞ্জ (বাগেরহাট) ৩১ জনের সাফল্যে অনুপ্রেরণার গল্প,এসএসসি স্টুডেন্ট সাকসেস প্রজেক্ট-২০২৬ মোরেলগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলনের নির্বাচনী শো ডাউন যতদিন শক্তি থাকবে, জাতির প্রয়োজনে মাঠে থাকব’: গাইবান্ধায় ডা. শফিকুর রহমান বার্ধক্যের চায়ের কাপে চব্বিশের গল্প পানছড়ির দুই শিক্ষা প্রতিষ্ঠানে ওয়াদুদ ভূইয়ার উদ্যোগে ৯০ জোড়া বেঞ্চসহ আসবাবপত্র বিতরণ পাটগ্রাম ইউনিয়নে এডিপির ২ লাখ টাকার ক্রীড়া সামগ্রী বিতরণে অনিয়মের অভিযোগ
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

তাহিরপুরে হামলার পর শান্তি ও সম্প্রীতির আহ্বান এমপির

Reporter Name

আমির হোসেন, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:

 

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের গড়কাটি গ্রামে প্রিন্স (দীপ্ত) রায়ের বাড়ি ও স্থানীয় মন্দিরে হামলা-ভাঙচুরের ঘটনাস্থল পরিদর্শন করেছেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল। শুক্রবার তিনি ক্ষতিগ্রস্ত পরিবার ও সনাতন ধর্মাবলম্বী স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন।

এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জের পুলিশ সুপার জাকির হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান মানিক, তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক অশোক তালুকদার, উপজেলা বিএনপির আহ্বায়ক বাদল মিয়া, যুগ্ম আহ্বায়ক জুনাব আলী, মেহেদী হাসান উজ্জ্বলসহ স্থানীয় বিএনপির নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তি এবং সনাতন ধর্মাবলম্বী জনগণ। পরে এমপি কামরুজ্জামান কামরুল বাদাঘাট বাজার জামে মসজিদের সামনে আলেম, ধর্মীয় নেতা ও ইমামদের সঙ্গে আয়োজিত এক সভায় অংশ নেন। সভায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, আইনশৃঙ্খলা রক্ষা এবং গুজবে কান না দেওয়ার আহ্বান জানানো হয়।

উল্লেখ্য, গত ২৩ জুন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে অবমাননাকর পোস্ট করার অভিযোগে গড়কাটি গ্রামের বাসিন্দা প্রিন্স (দীপ্ত) রায়কে আটক করে তাহিরপুর থানা পুলিশ। পরবর্তীতে পুলিশ বাদী হয়ে তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এ ঘটনার পর এলাকায় বিক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়। পরবর্তীতে কিছু বাড়িঘর ও একটি মন্দিরে হামলা-ভাঙচুরের অভিযোগ ওঠে। ঘটনার পর প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়। সম্ভাব্য ২০টি শিরোনাম ।



ফেসবুকে আমরা