হাফিজুল ইসলাম লস্কর প্রশিক্ষণ সম্পাদক পদপ্রার্থী।
গোলাপগঞ্জের বুকে জাগে
একতার সুর
কলম যোদ্ধা হকলে
আঁধার খরইন দূর।
চুরাশি জন বীর সিপাহী
একই সুতার টান,
হাঁচা কথা কইতে গিয়া,
সঁপি দেইন যে প্রাণ।
সতেরোটা পদের মাঝে
ছেচল্লিশ জন ভাই,
নেতৃত্বের ঐ লড়াইতে
কোন বিভেদ নাই।
প্রেস ক্লাবের নামটা হুনিয়া
বুকটা ভরি যায়,
গণতন্ত্রের নতুন আলো
আইজ দেখা যায়।
তিন অক্টোবরের এই দিনটা
অইবো শুভ দিন,
ভোটের মাঝে পাইমু আমরা
সঠিক নেতার চিন।
কলমের সিপাই এক লগেতে
বাড়ায় মায়ার টান,
সাংবাদিকতার ঝাণ্ডা তুলি
গাই হকলের গান।
ভুল মাইনষের ঠাঁই নাইরে
সঠিক বিচারে,
যোগ্যজনরে দায়িত্ব দিয়া
রাখমু আদরে।
জাগবো কলম গোলাপগঞ্জে
জাগবো আবার প্রাণ,
হাঁচার আলো ছড়াইয়া যাক
এই আমরার গান।