ঢাকা   ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ । ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নবীনগরে ৩৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ,শিবপুর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা ৯ সদস্যের রাঙামাটিতে নানিয়ারচর সেনা জোনের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি আল্লামা মামুনুল হকের বিরুদ্ধে সংসদে কটূক্তির প্রতিবাদে মোল্লাহাটে খেলাফত মজলিসের সংবাদ সম্মেলন কুতুবদিয়ার পশ্চিমে গভীর সমুদ্রে ভাসমান ফিশিং বোটসহ ৪ জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম ও ঐক্য সুদৃঢ়করণে মতবিনিময় সভা অনুষ্ঠিত শীতলক্ষ্যার তীব্র ভাঙনে ধসের মুখে কাপাসিয়া থানা কমপ্লেক্স গাইবান্ধার খোলাহাটীতে মাদক ও জুয়ার বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ সিলেটে স্কুলছাত্রী অপহরণ: ব্রাহ্মণবাড়িয়ায় গৃহশিক্ষক গ্রেপ্তার, ছাত্রী উদ্ধার একই পেশা, একই পথ: প্রতিদ্বন্দ্বিতা, দ্বন্দ্ব ও মানবিক বাস্তবতার ব্যবচ্ছেদ তিস্তার পানির গতিপথ পরিবর্তনে জেগে ওঠা চরাঞ্চল পরিদর্শনে দুই মন্ত্রী

অসুস্থ যুবদল নেতা এনামুল কবিরকে দেখতে গেলেন সিলেট জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন

okmedia56@gmail.com
  • প্রকাশিত : রবিবার, নভেম্বর ২, ২০২৫
  • 50 শেয়ার

রুবেল আহমদ :সিলেট জেলা প্রতিনিধি

 

সিলেট জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল কবিরের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তাঁর বাড়িতে যান সিলেট জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন।

গত নির্বাচনের আগে র‍্যাবের হাতে গ্রেপ্তার হয়ে নির্যাতনের শিকার হন এনামুল কবির। সাম্প্রতিক জুলাই-আগস্টের গণ-আন্দোলনেও তিনি গুলিবিদ্ধ হয়ে আহত হন। বর্তমানে তিনি অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন আছেন।

শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে একদল যুবদল নেতাকর্মীকে সঙ্গে নিয়ে সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন অসুস্থ এনামুল কবিরের বাড়িতে যান। এসময় তিনি তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন, চিকিৎসা সম্পর্কে জানতে চান এবং তাঁর দ্রুত সুস্থতার জন্য মহান সৃষ্টিকর্তার কাছে দোয়া করেন।

সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন বলেন,

> “এনামুল কবির গণতন্ত্রের জন্য একজন অকুতোভয় যোদ্ধা। অবৈধ সরকারের র‍্যাবের হাতে নির্যাতনের শিকার হওয়ার পরও তিনি জুলাই-আগস্টের আন্দোলনে অংশ নিয়ে গুলিবিদ্ধ হন। একজন কর্মীর এমন সীমাহীন ত্যাগ আমাদের সবার জন্য প্রেরণার উৎস। আমরা এই বীর যোদ্ধার দ্রুত ও পূর্ণাঙ্গ আরোগ্য কামনা করছি।”

 

অসুস্থ যুবদল নেতা এনামুল কবির সিলেট জেলা যুবদলের সভাপতি ও উপস্থিত নেতৃবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

এসময় আরও উপস্থিত ছিলেন—
সিলেট জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সেলিম আহমদ সেলু,
প্রথম সহ-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রাজু,
সিনিয়র সদস্য আব্দুল জলিল সায়মনসহ দলের অন্যান্য গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ।

উপস্থিত নেতৃবৃন্দ এনামুল কবিরের ওপর চালানো অমানবিক নির্যাতনের তীব্র নিন্দা জানান এবং তাঁর দ্রুত আরোগ্যের জন্য মোনাজাত করেন।

বার্তা প্রেরক:
মোঃ মোস্তাক আহমদ চৌধুরী
সহ-দপ্তর সম্পাদক, সিলেট জেলা যুবদল
📞 মোবাইল: ০১৭৮৭৯৩৬৩২৮

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪