ঢাকা   ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ । ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টেকনাফে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে ১০টি তাজা গ্রেনেড, ২৮ রাউন্ড গোলা ও ২ কেজি গাঁজা উদ্ধার গুম-অপহরণের নাটক ও অপপ্রচারের প্রতিবাদে বাঘাইছড়িতে কাচালং কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল শিবির-এর কথিত কর্মকাণ্ডের প্রতিবাদে রাঙামাটিতে ছাত্রদলের বিক্ষোভ -ঃজরুরী নিয়োগ বিজ্ঞপ্তিঃ- ঝালকাঠির রাজাপুরে দেয়াল নির্মাণে বাধা ও প্রাণনাশের হুমকি, ৯৯৯-এ কল করে বাঁচলেন জমির মালিক পতেঙ্গায় কোস্ট গার্ডের পৃথক অভিযানে চোরাই মালামাল উদ্ধার, আটক ২ চুয়াডাঙ্গার গৌরব: প্রথম বিজিবি অফিসার হিসেবে কমিশন পেলেন বেগমপুরের রাকিবুল ইসলাম রাজশাহী তানোর চোর চক্র সদস্য আটক অনলাইন জগত: আস্থার সংকট বনাম অফুরন্ত সম্ভাবনা বাঘাইছড়িতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

রাজস্থলী কেন্দ্রীয় মৈত্রী বৌদ্ধ বিহারে ৪৪ তম মহান দানোত্তম কঠিন চীবর দান সম্পন্ন

okmedia56@gmail.com
  • প্রকাশিত : শুক্রবার, অক্টোবর ৩১, ২০২৫
  • 73 শেয়ার

সুজন কুমার তঞ্চঙ্গ্যা,

 

রাঙ্গামাটি জেলা প্রতিনিধি:- রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার ঐতিহ্যবাহী কেন্দ্রীয় মৈত্রী বৌদ্ধ বিহারে বৌদ্ধ ধর্মাবলম্বীদের ৪৪ তম মহান দানোত্তম কঠিন চীবর দান সম্পন্ন হয়েছে ্

শুক্রবার (৩১ অক্টোবর) সকালে রাজস্থলী কেন্দ্রীয় মৈত্রী বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির আয়োজনে বিহার প্রাঙ্গণে দূর-দূরান্ত থেকে হাজারো বৌদ্ধ ভিক্ষু, দায়ক-দায়িকা ও পূণ্যার্থীরা অংশগ্রহণ করেন।

প্রথম পর্বে সকালে প্রাতঃকালীন সময়ে অনুষ্ঠিত হয় পিন্ডদান ও সংঘভোজন। পরবর্তীতে দ্বিতীয় পর্বে বিকেলে পূণ্যার্থীরা পঞ্চশীল গ্রহণের মধ্য দিয়ে শুরু হয় মূল অনুষ্ঠান। জগতের সকল জীবের সুখ, শান্তি ও মঙ্গল কামনায় পাঠ করা হয় মঙ্গলাচরণ ও বিশেষ প্রার্থনা। এছাড়াও অনুষ্ঠিত হয় অষ্টপরিষ্কার দান, পানীয় দান, বুদ্ধমূর্তি দান, চীবর দান, কল্পতরু দানসহ নানাবিধ দান কার্যক্রম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উঃ কিত্তিমা মহাথের, অধ্যক্ষ, চুশাক পাড়া বৌদ্ধ বিহার।
প্রধান আশীর্বাদক হিসেবে উপস্থিত ছিলেন ভদন্ত ধর্মানন্দ মহাথেরো, অধ্যক্ষ, রাজস্থলী কেন্দ্রীয় মৈত্রী বৌদ্ধ বিহার। ধর্মদেশক হিসেবে দেশনা প্রদান করেন ভদন্ত উত্তমা নন্দ থেরো, অধ্যক্ষ, সোনাইছড়ি বৌদ্ধ বিহার।

এছাড়াও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উঃ ইন্দোবাসা মহাথেরো, অধ্যক্ষ, হ্নারামুখ পাড়া বৌদ্ধ বিহার, অনুষ্ঠানের স্বাগতম বক্তব্য রাখেন, রাজস্থলী মৈত্রী বিহারের, কেন্দ্রীয় কমিটি , সাধারণ সম্পাদক, উজ্জ্বল কান্তি তচংগ্যা।।

বক্তারা তাদের ধর্মদেশনায় বলেন — “চীবর দান শুধুমাত্র একটি দান নয়, এটি হলো আত্মশুদ্ধি, সহমর্মিতা ও পরম দয়ার প্রতীক। এই দানের মাধ্যমে মানুষ পরার্থে নিজের সামান্য শ্রম ও ভালোবাসা উৎসর্গ করে সত্যিকারের পুণ্যের স্বাদ অনুভব করে।”অনুষ্ঠানে অংশগ্রহণকারী ভিক্ষু ও ভক্তবৃন্দ দেশ ও জাতির মঙ্গল, সমাজে শান্তি প্রতিষ্ঠা ও মানবতার বিকাশ কামনায় বিশেষ প্রার্থনা করেন।

দিনব্যাপী এই ধর্মীয় দেশনা, সংঘদান, দান কর্ম ও প্রার্থনায় পূণ্যার্থীরা অংশ নিয়ে শান্তি, সহমর্মিতা ও মানবতার বার্তা ছড়িয়ে দেন। বিকেলের দিকে পুরো বিহার প্রাঙ্গণ যেন রূপ নেয় এক অনন্য ধর্মীয় মিলনমেলায়।

পাহাড়ি জনপদের রাজস্থলীর শান্ত পরিবেশে অনুষ্ঠিত এবারের ৪৪তম দানোত্তম কঠিন চীবর দান উৎসব বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য হয়ে উঠেছে এক অনন্য ধর্মীয় ও সামাজিক বন্ধনের প্রতীক, যেখানে ধর্মীয় ভক্তি, দানশীলতা ও মানবতার আলোয় উদ্ভাসিত হয়েছে রাজস্থলীর কেন্দ্রীয় মৈত্রী বৌদ্ধ বিহার।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪