ঢাকা   ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ । ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
তানোরের কামারগাঁয় জামায়াত নেতা জুয়েল রানার উদ্যোগে হাপানিয়া গ্রাম উন্নয়ন প্রকল্পের শুভ সূচনা, উপস্থিত ছিলেন স্থানীয় নেতৃবৃন্দ চুয়াডাঙ্গায় জীবননগর উপজেলা আইসিটি অফিসারের ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্ত থেকে উদ্ধার হওয়া বাক প্রতিবন্ধী বৃদ্ধের ৪ দিন পর মিলল পরিচয়; পরিবারের কাছে হস্তান্তর: জনগণের টাকায় অনিয়ম চলবে না’—তানোরে রাস্তা নির্মাণকাজ পরিদর্শনে গিয়ে এমপি মুজিবুর রহমানের কড়া হুঁশিয়ারি: ‎ সুনামগঞ্জের হাওর অঞ্চলে আমের বিপ্লব: কুয়েত প্রবাসীর বাগানে ঝুলছে হিমসাগর-ফজলি স্কুল হোস্টেলে ছাত্রকে পিটিয়ে হত্যা: অধ্যক্ষসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা দিনাজপুর বীরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রাজশাহীর এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু উপহার পাওয়ার পর প্রধানমন্ত্রীর প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, ওসি জাহিদুল ইসলাম। প্রশিক্ষণ কর্মশালার প্রস্তুতি সভায় শৃঙ্খলা ও গঠনতন্ত্র মেনে চলার আহ্বান উখিয়ায় বিজিবির অভিযানে ১ লাখ ৪০ হাজার ইয়াবাসহ মাদক পাচারকারী আটক

বগুড়া-২ (শিবগঞ্জ): ধানের শীষের বিপুল বিজয় নিশ্চিত করে সবাই ঘরে ফিরবো- মীর শাহে আলম

okmedia56@gmail.com
  • প্রকাশিত : শুক্রবার, অক্টোবর ২৪, ২০২৫
  • 215 শেয়ার

মোঃ মহিদুল হক
শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি বগুড়া

 

আটমুলে মীর শাহে আলমের আগমনে জনসমুদ্র — ধানের শীষের পক্ষে জোয়ার

২৪ অক্টোবর-২০২৫, শুক্রবার:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের বিএনপি মনোনীত ধানের শীষ মার্কার সংসদ সদস্য প্রার্থী মীর শাহে আলমকে স্বাগত জানাতে আটমুল ইউনিয়নে অনুষ্ঠিত কর্মীসভা পরিণত হয় জনসমুদ্রে।
প্রিয় নেতা ও আটমুলের গর্বিত সন্তান মীর শাহে আলম কর্মী সভায় আসবেন— এমন খবর ছড়িয়ে পড়তেই সকাল থেকেই উৎসবমুখর হয়ে ওঠে পুরো এলাকা। ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম থেকে নারী-পুরুষ, যুবক, বৃদ্ধ, কৃষক ও শ্রমিকরা দলে দলে এসে সভাস্থল ভরিয়ে তোলে। অন্তত ১০ হাজার মানুষের উপস্হিতিতে কর্মীসভাটি রূপ নেয় এক মহাসমাবেশে।
শুক্রবার বিকেল ৫ টায় বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে ধানের শীষের নির্বাচনী প্রচারণার প্রথম দিনের কর্মী সভায় প্রধান অতিথি মীর শাহে আলম বলেন, ফ্যাসিস্ট হাসিনার দুঃশাসনে মানুষ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। জনগণের ভোটের অধিকার পুনরুদ্ধার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় ধানের শীষের বিপুল বিজয় নিশ্চিত করতে হবে।
তিনি আরো বলেন, ধানের শীষের বিজয় মানে জনগণের বিজয়, গণতন্ত্রের বিজয়। আমাদের নেতা জনাব তারেক রহমান আপনাদের ভোটে ইনশাআল্লাহ দেশের প্রধানমন্ত্রী হবেন। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করে আমরা ঘরে ফিরবো।
জামায়াতের ছলনা সম্পর্কে সতর্ক করে তিনি বলেন, ক্ষমতার মোহে অন্ধ হয়ে ইসলাম ও মহানবী (সাঃ) কেও অবমাননা করতে বুক কাঁপছে না তাদের।
সমাবেশে আগতদের হাতে ছিল ধানের শীষ প্রতীক, খালেদা জিয়া, তারেক রহমান ও মীর শাহে আলমের প্ল্যাকার্ড ও কন্ঠে ছিল ধানের শীষ, মুখে উচ্ছ্বাস।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪