ঢাকা   ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ । ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টেকনাফে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে ১০টি তাজা গ্রেনেড, ২৮ রাউন্ড গোলা ও ২ কেজি গাঁজা উদ্ধার গুম-অপহরণের নাটক ও অপপ্রচারের প্রতিবাদে বাঘাইছড়িতে কাচালং কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল শিবির-এর কথিত কর্মকাণ্ডের প্রতিবাদে রাঙামাটিতে ছাত্রদলের বিক্ষোভ -ঃজরুরী নিয়োগ বিজ্ঞপ্তিঃ- ঝালকাঠির রাজাপুরে দেয়াল নির্মাণে বাধা ও প্রাণনাশের হুমকি, ৯৯৯-এ কল করে বাঁচলেন জমির মালিক পতেঙ্গায় কোস্ট গার্ডের পৃথক অভিযানে চোরাই মালামাল উদ্ধার, আটক ২ চুয়াডাঙ্গার গৌরব: প্রথম বিজিবি অফিসার হিসেবে কমিশন পেলেন বেগমপুরের রাকিবুল ইসলাম রাজশাহী তানোর চোর চক্র সদস্য আটক অনলাইন জগত: আস্থার সংকট বনাম অফুরন্ত সম্ভাবনা বাঘাইছড়িতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

রূপগঞ্জে খোলা জমিতে কারখানার দূষিত বর্জ্য ফেলার প্রতিবাদে বিক্ষোভ ॥ মহাসড়ক অবরোধ

okmedia56@gmail.com
  • প্রকাশিত : বুধবার, জুন ৪, ২০২৫
  • 86 শেয়ার

মো: রাসেল মোল্লা, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

 

 

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের খোলা জমিতে কারখানার কেমিক্যালযুক্ত গরম রঙিন পানি, দূষিত বর্জ্য ফেলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী।

৪ জুন বুধবার ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের আউখাবো এলাকায় তারা এ কর্মসূচি পালন করে। এসময় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়ে ঈদের ঘরমুখো যাত্রী ও পরিবহন চালকদের মধ্যে চরম দুর্ভোগ-ভোগান্তির সৃষ্টি হয়।

মানববন্ধন পূর্বক আয়োজিত প্রতিবাদ সভায় বক্তারা বলেন, গোলাকান্দাইল এলাকার নান্নু টেক্সটাইলসহ আশপাশের কয়েকটি ডাইং ও শিল্প প্রতিষ্ঠান বিষাক্ত কেমিক্যালযুক্ত মিশ্রিত বর্জ্য পরিশোধন না করে খোলা জমি, জলাশয়, লোকালয় ও ফসলি জমিতে ফেলছে। ওই পানি কুচকুচে কালো রঙের হয়ে জলাবদ্ধার সৃষ্টি হয়। টানা বৃষ্টিপাতে ওই পানি আশপাশের বসতবাড়িতে ঢুকে পড়ছে। তাতে এলাকাবাসী নানা রোগ-জীবাণুর ঝুঁকিতে পড়ছেন। কেউ কেউ চর্মরোগে ভুগছেন। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেন ।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪