ঢাকা   ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ । ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রশাসনিক অফিস পরিদর্শন করলেন ভিসি অধ্যাপক তাহ্‌মিনা আখতার। মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন সক্রিয় হাতিয়ে নিয়েছে অঢেল অর্থ:ভূমিমন্ত্রী মিনু শেরপুরে দিনব্যাপী “বিশ্ব রক্তদাতা দিবস” পালিত ডিজি বদলি ও বোরি’র অস্থিরতা: প্রতিষ্ঠানের স্বার্থে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের দাবি সুনামগঞ্জের ৯০ কিলোমিটার সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কঠোর নজরদারি প্রতিদিনের কাগজ ও মডেল প্রেস ক্লাবের কক্সবাজার অফিস পরিদর্শনে অতিঃ আইজিপি অবঃ ড. আশরাফ সালাতু সালাম স্বয়ং আল্লাহতাআলার আমল, সালাতু সালাম অতুলনীয় ঈমানী আমল। – আল্লামা ইমাম হায়াত ঠাকুরগাঁওয়ে ১৫ বছরের কিশোরী সং’ঘবদ্ধ ধ’র্ষ’ণের শিকার,আ’টক ৩ রাজশাহীর তানোরে চা বিক্রেতার মেধাবী মেয়ের পাশে শরিফ উদ্দিন মুন্সী পরিবার রাজশাহী জেলা পুলিশের হিসাব শাখা পরিদর্শনে অ্যাডিশনাল ডিআইজি খন্দকার মো. শামীম হোসেন: আর্থিক শৃঙ্খলা ও স্বচ্ছতার ওপর জোর

জাতীয় পরিচয়পত্র নির্বাচন কমিশনের অধীনে রাখতে সারা দেশের ন্যায় আজমিরীগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালিত।

okmedia56@gmail.com
  • প্রকাশিত : শুক্রবার, মার্চ ১৪, ২০২৫
  • 89 শেয়ার

রামকৃষ্ণ তালুকদার বিশেষ প্রতিনিধিঃ

 

 

ইসি সচিবালয় ও সারাদেশে গতকাল বৃহস্পতিবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত দুই ঘণ্টা মানববন্ধন ও অবস্থান কর্মসূচী পালন করা হয়েছে।

নির্বাচন ভবনের সামনে এই কর্মসূচি পালন করেছেন বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন ও আইডিইএ-২ প্রকল্প কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদসহ ইসির কর্মকর্তা ও কর্মচারীরা।

সেই ধারাবাহিকতায় আজমিরীগঞ্জ উপজেলা নির্বাচন অফিসের সামনেও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

উপজেলা নির্বাচন অফিসার মাহমুদুল হাসান এর নেতৃত্বে অফিসের সকল কর্মকর্তা কর্মচারী সহ এ সময় সেবা গ্রহীতারাও মানববন্ধনে উপস্থিত ছিলেন।

আজমিরীগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদুল হাসান দৈনিক মুক্তি সমাচার প্রতিনিধিকে বলেন

ভোটারের সব ব্যক্তিগত তথ্যের হেফাজতকারী নির্বাচন কমিশন। আমাদের দাবি এনআইডি নির্বাচন কমিশনেই থাকবে।

NID  কমিশন থেকে চলে গেলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে ভোটার লিস্ট এবং NID একটি অপরটির সাথে অঙ্গাঅঙ্গি ভাবে জড়িত আলাদা করা হলে দুটিই তার মর্যাদা এবং গুনগত মান হারাবে। তিনি আরও বলেন

নির্বাচন কমিশনের কর্মকর্তাদের শ্রম এবং ঘামের বিনিময়ে তৈরী NID অন্যদের হাতে চলে গেলে তা কমিশনের জন্য মর্যাদাহানীকর হবে। স্বাধীন এবং সাংবিধানিক প্রতিষ্টানের ক্ষমতাকে সংকুচিত করা হবে।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪