ঢাকা   ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ । ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টেকনাফে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে ১০টি তাজা গ্রেনেড, ২৮ রাউন্ড গোলা ও ২ কেজি গাঁজা উদ্ধার গুম-অপহরণের নাটক ও অপপ্রচারের প্রতিবাদে বাঘাইছড়িতে কাচালং কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল শিবির-এর কথিত কর্মকাণ্ডের প্রতিবাদে রাঙামাটিতে ছাত্রদলের বিক্ষোভ -ঃজরুরী নিয়োগ বিজ্ঞপ্তিঃ- ঝালকাঠির রাজাপুরে দেয়াল নির্মাণে বাধা ও প্রাণনাশের হুমকি, ৯৯৯-এ কল করে বাঁচলেন জমির মালিক পতেঙ্গায় কোস্ট গার্ডের পৃথক অভিযানে চোরাই মালামাল উদ্ধার, আটক ২ চুয়াডাঙ্গার গৌরব: প্রথম বিজিবি অফিসার হিসেবে কমিশন পেলেন বেগমপুরের রাকিবুল ইসলাম রাজশাহী তানোর চোর চক্র সদস্য আটক অনলাইন জগত: আস্থার সংকট বনাম অফুরন্ত সম্ভাবনা বাঘাইছড়িতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা

okmedia56@gmail.com
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২০, ২০২৫
  • 87 শেয়ার

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:

 

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও জাতীয় শহিদ দিবস উপলক্ষে বাবুডাইং আলোর পাঠশালায় অনুষ্ঠিত হয়েছে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা। এছাড়া দিবসটি উপলক্ষে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রতিবছরের ন্যায় এবারও পরম মমতায় বাঁশ-কঞ্চি ও মাটি দিয়ে শহীদ মিনার তৈরি, বেদী ও বিদ্যালয়ের মাটির ভবনের দেয়ালে আলপনা একেছে শিক্ষার্থীরা।

এ উপলক্ষে এক সপ্তাহ থেকেই শিক্ষার্থীরা কিছুটা দূরের জমি থেকে মাটি নিয়ে এসে মাটির দেয়ালগুলো লেপেপুছে তকতকে করে। এছাড়া শহীদ মিনার বেদী তৈরি করে। এরপর সেগুলোতে মনের মাধুরী মিশিয়ে আলপনা আঁকে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার শিক্ষার্থীদের নিয়ে আয়োজন করা হয় চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতার। প্রাক-প্রাথমিক থেকে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীদের চিত্রাংকনের বিষয় ছিল ইচ্ছেমত, তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের বিষয় জাতীয় পতাকা ও চতুর্থ-পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিষয় ছিল শহীদ মিনার।

অন্যদিকে ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থী ও এসএসসি পরীক্ষার্থীদের নিয়ে আয়োজন করা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সম্পর্কে রচনা প্রতিযোগিতার। বিজয়ীদের আগামীকাল অনুষ্ঠানে পুরস্কার দেয়া হবে।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪