এমরান হোসেন সোহাগ, নোয়াখালী ।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নোয়াখালী জেলার চাটখিল উপজেলা, পৌর, কলেজ ও আলিয়া শাখার উদ্যোগে শোভাযাত্রার আয়োজন করা হয়। উক্ত শোভাযাত্রায় উপজেলার সকল ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা সকাল ৯ টা থেকে চাটখিল কেন্দ্রীয় জামে মসজিদ মাঠ প্রঙ্গনে উপস্থিত হতে থাকে, পরবর্তীতে চাটখিল বাজারে শোভাযাত্রা শেষ করে চাটখিল কেন্দ্রীয় জামে মসজিদ মাঠ প্রঙ্গনে ছাত্র দলের সাথে বিএনপির সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে কেক কেটে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন।
এসময় শাহাদত হোসেন মুরাদ এর সভাপতিত্বে ও ইঞ্জিনিয়ার ফারুক এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউসুফ নবীর বাবু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোজাম্মেল ভূঁইয়া লাল্টু বক্তব্য রাখেন চাটখিল আলিয়া শাখা ছাত্রদলের সদস্য সচিব রিয়াজ খন্দকার সহ বিভিন্ন নেতৃবৃন্দ।