ঢাকা   ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ । ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টেকনাফে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে ১০টি তাজা গ্রেনেড, ২৮ রাউন্ড গোলা ও ২ কেজি গাঁজা উদ্ধার গুম-অপহরণের নাটক ও অপপ্রচারের প্রতিবাদে বাঘাইছড়িতে কাচালং কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল শিবির-এর কথিত কর্মকাণ্ডের প্রতিবাদে রাঙামাটিতে ছাত্রদলের বিক্ষোভ -ঃজরুরী নিয়োগ বিজ্ঞপ্তিঃ- ঝালকাঠির রাজাপুরে দেয়াল নির্মাণে বাধা ও প্রাণনাশের হুমকি, ৯৯৯-এ কল করে বাঁচলেন জমির মালিক পতেঙ্গায় কোস্ট গার্ডের পৃথক অভিযানে চোরাই মালামাল উদ্ধার, আটক ২ চুয়াডাঙ্গার গৌরব: প্রথম বিজিবি অফিসার হিসেবে কমিশন পেলেন বেগমপুরের রাকিবুল ইসলাম রাজশাহী তানোর চোর চক্র সদস্য আটক অনলাইন জগত: আস্থার সংকট বনাম অফুরন্ত সম্ভাবনা বাঘাইছড়িতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

কুড়িগ্রামে বিএনপি’র নবগঠিত আহবায়ক কমিটির আনন্দ মিছিল

okmedia56@gmail.com
  • প্রকাশিত : মঙ্গলবার, ডিসেম্বর ২৪, ২০২৪
  • 82 শেয়ার

মোঃ বুলবুল ইসলাম, রংপুর বিভাগীয় প্রধান। 
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কুড়িগ্রাম জেলা নবগঠিত আহবায়ক কমিটির আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন সম্বলিত ব্যানার নিয়ে অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দলে দলে মিছিলে যোগ দেয়। এতে মহুর্তেই মিছিলের নগরীতে পরিণত হয় কুড়িগ্রাম শহর।
মঙ্গলবার (২৪শে ডিসেম্বর) দুপুর ১২টায় কুড়িগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ মাঠ থেকে এক বিশাল আনন্দ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ মোড় টাউন হল মার্কেটে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-কেন্দ্রীয় বিএনপির রংপুর বিভাগীয় সহ-সাংগাঠনিক সম্পাদক আব্দুল খালেক। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-কুড়িগ্রাম জেলা বিএনপির নবাগত আহবায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা, সিনিয়র যুগ্ম আহবায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, অধ্যাপক হাসিবুর রহমান হাসিব এবং সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ।
সমাবেশে নবগঠিত আহবায়ক কমিটি আগামীতে সকল ত্যাগী নেতা-কর্মীদের সমন্বয়ে একটি শক্তিশালী ও সুসংগঠিত আহবায়ক কমিটি গঠনের প্রতিশ্রুতি দেন এবং আগামী নির্বাচনে চারটি আসনকে বিএনপির ঘাঁটি হিসেবে তৈরি করে প্রতিটি আসন থেকে বিএনপির এমপি উপহার দিবেন মর্মে অঙ্গিকার ব্যক্ত করেন।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪