October 7, 2026, 4:52 pm
শিরোনাম:
নওপাড়ায় চায়ের আড্ডায় ইলিয়াস আহমেদ স্বপন, জমে উঠল স্থানীয়দের সঙ্গে মতবিনিময় দামুড়হুদা উপজেলায় আইনশৃঙ্খলা ও শারদীয় দুর্গাপূজা উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত আজ প্লাবনের প্রথম মৃত্যু সতীশ বাবু লাইন পূজা উদযাপন পরিষদের ৮ দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন আয়ের টান, ব্যয়ের চড়া সুর: না বলা যন্ত্রণায় পিষে যাচ্ছে নিম্ন-মধ্যবিত্ত ঝিনাইদহে সরকারের নির্বাচনি ইশতেহার ও উন্নয়ন বার্তা নিয়ে জেলা তথ্য অফিসের বর্ণাঢ্য উদ্বুদ্ধকরণ সংগীতানুষ্ঠান দক্ষিণ গফরগাঁওয়ে আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের সভাপতি দীন মোহাম্মদ, সাধারন সম্পাদক আদিলুর রহমান (আদিল)  সংস্কৃতি প্রতিমন্ত্রীর সঙ্গে লায়ন্স ক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ জাফলংয়ে স্ত্রীকে ৪ লাখ টাকায় ভারতে পাচারের চেষ্টা: স্বামীসহ গ্রেপ্তার ৪ বেলাবোতে সাম্প্রদায়িক উসকানি প্রতিরোধ ও মানবাধিকার নিশ্চিতের দাবিতে মানববন্ধন
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

টেকনাফে ‘কানকাটা ইসমাইল’সহ ৩ জন গ্রেপ্তার

Reporter Name

সাদ্দাম  হোসেন সাজ্জাদ :

 

কক্সবাজারের টেকনাফে এপিবিএনের বিশেষ অভিযানে তিন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ও ‘কানকাটা ইসমাইল’ নামে পরিচিত ইসমাইলসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

 

সোমবার (৫ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পসংলগ্ন বক্কর মেম্বার রাস্তার মাথা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার ইসমাইল (৩৯) নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের বাসিন্দা। এপিবিএনের তথ্যমতে, তিনি টেকনাফ থানার তিনটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। তার বিরুদ্ধে ২০২১ ও ২০২২ সালে দায়ের করা মামলাগুলোর মধ্যে হত্যা, হত্যাচেষ্টা, মারধর, ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্ন ধারায় মামলা রয়েছে।

 

এ অভিযানে ইসমাইলের দুই সহযোগী এখলাছ মিয়া (২৮) ও ওসমান সরোয়ার (২৩)কেও গ্রেপ্তার করা হয়। এখলাছ মিয়ার বাড়ি উখিয়ার পালংখালীতে। তার বিরুদ্ধে উখিয়া থানায় মারধর, হত্যাচেষ্টা, চুরি ও ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্ন ধারায় মামলা রয়েছে। অন্যদিকে ওসমান সরোয়ারের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা রয়েছে বলে জানিয়েছে এপিবিএন।

 

এপিবিএন সূত্র জানায়, সোমবার বিকেল ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পসংলগ্ন বক্কর মেম্বার রাস্তার মাথা এলাকায় ইসমাইল ও তার সহযোগীদের অবস্থানের খবর পাওয়া যায়। পরে নয়াপাড়া এপিবিএন ক্যাম্পের একটি বিশেষ দল সেখানে অভিযান চালায়। অভিযানের সময় একটি মোটরসাইকেল থেকে তিনজনকে আটক করা হয়। এ সময় তাদের ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়।

 

পরে গ্রেপ্তার তিনজনকে নয়াপাড়া এপিবিএন ক্যাম্পে নিয়ে আসা হয়। আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নয়াপাড়া এপিবিএন ক্যাম্পের সাধারণ ডায়েরিতে তথ্য লিপিবদ্ধ করা হয়েছে।



ফেসবুকে আমরা