October 7, 2026, 12:56 pm
শিরোনাম:
দামুড়হুদা উপজেলায় আইনশৃঙ্খলা ও শারদীয় দুর্গাপূজা উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত আজ প্লাবনের প্রথম মৃত্যু সতীশ বাবু লাইন পূজা উদযাপন পরিষদের ৮ দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন আয়ের টান, ব্যয়ের চড়া সুর: না বলা যন্ত্রণায় পিষে যাচ্ছে নিম্ন-মধ্যবিত্ত ঝিনাইদহে সরকারের নির্বাচনি ইশতেহার ও উন্নয়ন বার্তা নিয়ে জেলা তথ্য অফিসের বর্ণাঢ্য উদ্বুদ্ধকরণ সংগীতানুষ্ঠান দক্ষিণ গফরগাঁওয়ে আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের সভাপতি দীন মোহাম্মদ, সাধারন সম্পাদক আদিলুর রহমান (আদিল)  সংস্কৃতি প্রতিমন্ত্রীর সঙ্গে লায়ন্স ক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ জাফলংয়ে স্ত্রীকে ৪ লাখ টাকায় ভারতে পাচারের চেষ্টা: স্বামীসহ গ্রেপ্তার ৪ বেলাবোতে সাম্প্রদায়িক উসকানি প্রতিরোধ ও মানবাধিকার নিশ্চিতের দাবিতে মানববন্ধন নওগাঁর শাপাহার সোনাডাঙ্গা বিএসএফ ও জয়পুরহাট সীমান্তে সাত জনকে পুশইনের চেষ্টা
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

নানাবাড়ি বেড়াতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল দুই বছরের সোহামুনির

Reporter Name

 

মো: মমিনুল ইসলাম, ঠাকুরগাঁও, প্রতিনিধি :

 

ঠাকুরগাঁও সদর উপজেলায় নানাবাড়ি বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে সোহামুনি নামে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) দুপুর আনুমানিক ২টার দিকে সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মিলনপুর গ্রামে এ ঘটনা ঘটে। নানাবাড়ির পাশের পুকুর থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

নিহত সোহামুনি গড়েয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের খামার ভোপলা গ্রামের মো. আনোয়ার হোসেনের মেয়ে।

স্বজনরা জানান, রোববার সোহামুনি নানাবাড়ি বেড়াতে আসে। সোমবার দুপুরে সবার অগোচরে নানাবাড়ির পাশের পুকুরে পড়ে যায় সে। পরে স্বজনরা তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গড়েয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. বেলাল হোসেন রেনু বলেন, নানাবাড়ি বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে শিশুটির মৃত্যু হয়েছে। তার আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান আলী বলেন, খবর পেয়েছি। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।



ফেসবুকে আমরা