September 24, 2026, 9:47 pm
শিরোনাম:
ঝিনাইদহের আমেনা খাতুন কলেজে উৎসবমুখর পরিবেশে নবীনবরণ ২০২৬ অনুষ্ঠিত। সৌদি আরবের বিয়াদে বাতা আবাসিক হোটেল থেকে নারী ও পুরুষ সহ গ্রেপ্তার করেছেন সৌদি পুলিশ।  পাহাড়পুর আদর্শ কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত  ‎ নওগাঁর মান্দা দেলুয়াবাড়ী বাজারে চাঁদাবাজির অভিযোগোর মামলায় আল আমিন গ্রেপ্তার  বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার শীর্ষে রয়েছে বিশিষ্ট সমাজসেবক রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ গিয়াস উদ্দিন তালুকদার  কার্পাসডাঙ্গা কবি নজরুল চত্বরের ভিত্তিপ্রস্তর স্থাপন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সরকারি হাসপাতাল পুকুরে মৎস্য পোনা,অবমুক্ত করলেন এমপি এড. এম এ মান্নান! নওগাঁর মান্দায় যাত্রীবাহী বাসের চাপায় আব্দুস সোবাহান নামে এক বৃদ্ধের মৃত্যু  নরসিংদী বেলাবোতে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ বিশ্বনাথে ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হচ্ছেন সুমন মিয়া : সুশাসন ও পরিবর্তনের ডাক
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার শীর্ষে রয়েছে বিশিষ্ট সমাজসেবক রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ গিয়াস উদ্দিন তালুকদার 

Reporter Name

মোঃ ফিরোজ আহমেদ তালুকদার,বাগেরহাট প্রতিনিধিঃ

 

বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার ১৫ নং মোড়েলগঞ্জ সদর ইউনিয়নের আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান পদ প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন বিশিষ্ট সমাজসেবক, ৮০ দশকের তুখোর ছাত্রনেতা, মোড়েলগঞ্জ থানা ছাত্রদলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক, সমাজসেবক, পরীক্ষিত নির্লভী, বীর মুক্তিযোদ্ধা, জনাব মোঃ গিয়াস উদ্দিন তালুকদার। দীর্ঘদিন ধরে তিনি বিএনপি তথা ধানের শীষের দুর্দিনের কান্ডারী হিসেবে দলের জন্য কাজ করে গেছেন নিঃস্বার্থভাবে । এলাকার বিভিন্ন সামাজিক, মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে তার সম্পৃক্ত থাকায় স্থানীয়দের মাঝে তাকে নিয়ে ব্যাপক আলোচনা দেখা যাচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, জনাব মোঃ গিয়াস উদ্দিন তালুকদার দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থেকে তাদের উপকার হয় এমন কাজ করে আসছেন। এবং মানুষের কল্যাণের জন্য আপ্রাণ চেষ্টা করে আসছেন। এলাকার অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের সহযোগিতা, সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগে তার অংশগ্রহণ রয়েছে বলে এলাকাবাসী জানান।

স্থানীয়দের অনেকেই মনে করছেন, একজন সমাজসেবক ও জনবান্ধব ব্যক্তি হিসেবে জনাব মোঃ গিয়াস উদ্দিন তালুকদার সদর ইউনিয়নের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। বিশেষ করে এলাকার রাস্তা-ঘাট, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং সাধারণ মানুষের মৌলিক সমস্যাগুলো সমাধানে তিনি কাজ করবেন—এমন প্রত্যাশার কথাও জানিয়েছেন অনেকেই।

এ বিষয়ে গিয়াস উদ্দিন তালুকদার বলেন, “আমি সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। ভবিষ্যতেও মানুষের ভালোবাসা ও সহযোগিতা নিয়ে এলাকার উন্নয়নে কাজ করতে চাই। জনগণ যদি আমাকে সুযোগ দেয়, তাহলে সততা, নিষ্ঠা ও জবাবদিহিতার মাধ্যমে ১৫ নং মোড়েলগঞ্জ সদর ইউনিয়নকে একটি উন্নত ও আধুনিক ইউনিয়ন হিসেবে গড়ে তোলার চেষ্টা করবো।”

তিনি আরও বলেন, ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে এলাকার সার্বিক উন্নয়ন এবং সাধারণ মানুষের কল্যাণই হবে তার প্রধান লক্ষ্য।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ১৫ নং মোড়েলগঞ্জ সদর ইউনিয়নে ইতোমধ্যে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে নানা আলোচনা শুরু হয়েছে। সম্ভাব্য প্রার্থী হিসেবে গিয়াস উদ্দিন তালুকদারের নামও সকলের আলোচনায় রয়েছে।

তবে নির্বাচন এর তারিখ ও সময় ঘোষণা করলে এবং দল যদি চায় তবে সকলকে সাথে নিয়ে নির্বাচনের অনুষ্ঠানিক কার্যক্রম শুরু করবেন বলে আশা ব্যক্ত করেন। এবং মানুষের কল্যাণ ও মঙ্গলের জন্য আজীবন কাজ করবো ইনশাআল্লাহ।



ফেসবুকে আমরা