September 23, 2026, 11:17 am
শিরোনাম:
ধামরাইয়ে প্রেমিকার বাড়িতে প্রেমিকের মরদেহ উদ্ধার – আটক ২ নরসিংদীতে মদের দোকানের কর্মচারীকে আগুন দেওয়ার অভিযোগে যুবক গ্রেপ্তার( ০১) নেত্রকোনায় মাদরাসা শিক্ষকের আপত্তিকর ভিডিও ভাইরাল, শিক্ষককে অব্যাহতি নড়াইলে সোহেল গ্রুপ ও আবেগ গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষে আহত ১১জন।  বাস-কনটেইনারের ভয়াবহ সংঘর্ষে পথচারীর মর্মান্তিক মৃত্যু নবীনগরে পূর্বশত্রুতার জেরে হামলায় আহত ব্যক্তির মৃত্যু    বটিয়াঘাটায় বিভিন্ন ফার্মেসিতে মোবাইল কোর্ট, ২০ হাজার টাকা জরিমানা বটিয়াঘাটা উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরামের অর্ধ-বার্ষিক সভা অনুষ্ঠিত নওগাঁর নিয়ামতপুর ছাতড়া গরুহাটি পাশ্ববর্তী একটি পুকুর থেকে মুহিদুল নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার  কুড়িগ্রামে সার বিতরণে বিশৃঙ্খলার ঘটনায় দুই কৃষি কর্মকর্তার বদলি
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

নবীনগরে পূর্বশত্রুতার জেরে হামলায় আহত ব্যক্তির মৃত্যু   

Reporter Name

সাধন সাহা জয়,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

 

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার খাগাতুয়া গ্রামের ভোরের বাজার এলাকায় পূর্বশত্রুতার জেরে সংঘটিত হামলায় গুরুতর আহত মো. ইকবাল (৪০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

মঙ্গলবার ২২ সেপ্টেম্বর রাতে দেবিদ্বারে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত ইকবাল খাগাতুয়া উত্তরপাড়ার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার ২১ সেপ্টেম্বর রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে ভোরের বাজার এলাকায় ইকবালের ওপর হামলা চালানো হয়।

পূর্ববিরোধের জেরে এই হামলা হয় বলে ধারণা করা হচ্ছে। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে বাঞ্ছারামপুরে এবং পরে উন্নত চিকিৎসার জন্য দেবিদ্বারে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় কয়েকজনের অভিযোগ, একই গ্রামের আলম, হালিম ও সাদ্দাম এই ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারেন। তবে এ বিষয়ে অভিযুক্তদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী জানান, বুধবার ২৩ সেপ্টেম্বর সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

ইকবালের মৃত্যুর পর থেকে এলাকায় থমথমে অবস্থা ও উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন ও জড়িতদের গ্রেফতারে পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে।



ফেসবুকে আমরা