সুবর্ণ বিশ্বাস,ঝিনাইদহ জেলা প্রতিনিধি।
রাজধানীর গুলশানে বাংলাদেশ ছাত্রলীগের ঝটিকা মিছিলের তীব্র প্রতিবাদ ও ধিক্কার জানিয়ে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। আজ ১২/০৯/২০২৬ তারিখ ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে গুলশান এলাকায় এই বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ মিছিলে স্বেচ্ছাসেবক দলের সর্বস্তরের নেতাকর্মীরা অংশ নেন। মিছিলটি গুলশানের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলে অংশগ্রহণকারীরা কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগের বিরুদ্ধে বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন।
মিছিল পরবর্তী সমাবেশে বক্তাদের বক্তব্য:
সমাবেশে স্বেচ্ছাসেবক দলের নেতারা বলেন, “স্বৈরাচারী শাসনের পতনের পর সাধারণ ছাত্র-জনতা যখন দেশকে পুনর্গঠনের দিকে নিয়ে যাচ্ছে, ঠিক তখনই কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসীরা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর পাঁতারা করছে। গুলশানের মতো একটি গুরুত্বপূর্ণ এলাকায় সন্ত্রাসী লীগের ঝটিকা মিছিলের দুঃসাহস বরদাশত করা হবে না।”
নেতৃবৃন্দ আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, রাজপথে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে স্বেচ্ছাসেবক দল সাধারণ জনগণকে সাথে নিয়ে সর্বদা প্রস্তুত রয়েছে। দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে জড়িতদের অনতিবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জোর দাবি জানান।
বিক্ষোভ মিছিলে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দসহ গুলশান, বনানী ও বাড্ডা থানা স্বেচ্ছাসেবক দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।