September 24, 2026, 11:19 am
শিরোনাম:
বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ বিপরীত লেনে উঠে ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষ, নিহত ২ আওরাবুনিয়া ইউনিয়নে জনপ্রিয়তার শীর্ষে মোঃ সবুজ বেপারী: কারাবরণ ও স্বজন হারানোর ত্যাগেই তৃণমূলের আস্থা তাহেরপুর কলেজে একাদশ শ্রেনির শিক্ষার্থীদের নবীর বরণ-২০২৬ অনুষ্ঠিত গাজীপুরের চক্রবর্তী এলাকায় ছুরিকাঘাতে যুবক নিহত। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ব্ল্যাকমেইল ও শ্লীলতাহানির অভিযোগে আটক ৩। নেত্রকোনায় অবৈধ নিয়োগে সরকারি কলেজের প্রভাষক হওয়ার অভিযোগ  কক্সবাজার জেলা প্রেসক্লাবে সিটি প্রেসক্লাবের সভাপতি রুহুল আমিন সিকদারসহ ৬ সাংবাদিকের যোগদান নড়াইলের ১ টা জীবন বিনিময় কি ৬ টি বাড়ি আগুনে পুড়ে ছাই,নড়াগাতী থানার কলাবাড়িয়ায় চরপাড়ায় আগুনে পুড়ে ক্ষতি ১০ লাখ টাকা বহুমুখী প্রতারণা ও যৌতুক মামলা: ৬ বিয়ে করা সেই ‘সালাম’ ও তার ভাই কারাগারে
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

কক্সবাজার জেলা প্রেসক্লাবে সিটি প্রেসক্লাবের সভাপতি রুহুল আমিন সিকদারসহ ৬ সাংবাদিকের যোগদান

Reporter Name

এম, মোহাম্মদ হোসাইন, কক্সবাজার :

 

নতুন দায়িত্বপ্রাপ্তদের স্বাগত, সাংবাদিকদের পেশাগত ঐক্য ও সহযোগিতা জোরদারের প্রত্য,কক্সবাজার জেলা প্রেসক্লাবে যোগ দিয়েছেন কক্সবাজার সিটি প্রেসক্লাবের সভাপতি রুহুল আমিন সিকদারসহ ছয় সাংবাদিক। যোগদানের পাশাপাশি তাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব দেওয়া হয়েছে। নতুন সদস্যদের যোগদানকে স্বাগত জানিয়েছেন কক্সবাজার জেলা প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা।

বুধবার (২৩ সেপ্টেম্বর) কক্সবাজার জেলা প্রেসক্লাব কার্যালয়ে এ উপলক্ষে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল কাদের চৌধুরীর সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এইচ এম ফরিদুল আলম শাহীন।

সভায় উপস্থিত ছিলেন জেলা প্রেসক্লাবের উপদেষ্টা সম্পাদক হাফেজ মো. সোহেল, সহ-সভাপতি রমজান আলী সিকদার, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আমিন উল্লাহ, কোষাধ্যক্ষ মো. হাসান, দপ্তর সম্পাদক প্রভাষক রিয়াজ উদ্দিন, নির্বাহী সদস্য আবদুল্লাহ আল ফরহাদ, মো. হেলাল উদ্দিনসহ সংগঠনের অন্যান্য সদস্য।

সভায় সাংবাদিকদের পেশাগত ঐক্য, পারস্পরিক সৌহার্দ্য ও সহযোগিতা বৃদ্ধি, সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা এবং সাংবাদিকদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

সভায় কক্সবাজার সিটি প্রেসক্লাবের সভাপতি রুহুল আমিন সিকদারকে কক্সবাজার জেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

এ ছাড়া আজকের বসুন্ধরা পত্রিকার জেলা প্রতিনিধি মাস্টার মো. সেলিম উদ্দিনকে সহ-সাধারণ সম্পাদক এবং একই পত্রিকার কক্সবাজার ব্যুরো চিফ এইচ এম আমানকে পর্যটনবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

অন্যদিকে দৈনিক নওরোজ পত্রিকার জেলা প্রতিনিধি জসিম উদ্দিন, ফোকাস কক্সবাজার-এর স্টাফ রিপোর্টার মিজানুর রহমান এবং একই গণমাধ্যমের স্টাফ রিপোর্টার রুবায়েত রহিম সানিমকে নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

সভায় বক্তারা বলেন, সাংবাদিকদের পারস্পরিক সৌহার্দ্য, পেশাগত ঐক্য ও সহযোগিতা গণমাধ্যমকে আরও দায়িত্বশীল ও কার্যকর ভূমিকা পালনে সহায়তা করে। সাংবাদিকদের বৃহত্তর স্বার্থে বিভেদ-বিভাজনের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তারা।

বক্তারা আরও বলেন, কক্সবাজারের সাংবাদিকদের পেশাগত দক্ষতা ও মর্যাদা বৃদ্ধির পাশাপাশি গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা নিশ্চিত করতে ঐক্যবদ্ধ উদ্যোগ প্রয়োজন। এ ক্ষেত্রে কক্সবাজার জেলা প্রেসক্লাব আরও কার্যকর ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

নতুন দায়িত্বপ্রাপ্ত সাংবাদিকরা জেলা প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করার পাশাপাশি সাংবাদিকদের পেশাগত স্বার্থ, মর্যাদা ও অধিকার রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালনের প্রত্যয় ব্যক্ত করেন।



ফেসবুকে আমরা