September 26, 2026, 9:46 pm
শিরোনাম:
সৌদিতে সহকর্মীকে বাঁচাতে গিয়ে প্রাণ দিলেন বাংলাদেশি প্রবাসী আব্দুল্লাহ। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের বড় ভাই ইদ্রুস ইব্রাহিম ইন্তেকাল করেছেন। মেরুদণ্ড সোজা করে কাজ করুন’ বলায় পুরস্কারের বদলে বহিষ্কার: ছাত্রদলের সিদ্ধান্তে ক্ষুব্ধ তৃণমূল, তোলপাড় সামাজিক যোগাযোগমাধ্যম আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ভাষা, সাহিত্য ও সংস্কৃতি উৎসব অনুষ্ঠিত। নওগাঁয় ছাদে ভেজা কাপড় শুকাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু বিশ্বনাথে আল হেরা জামেয়া ইসলামী একাডেমীর দ্বিতীয়,সেমিস্টার পরীক্ষার ফলাফল প্রকাশ ও সুধী সমাবেশ ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের ঠাকুরগাঁও পুলিশ কোর্টের বার্ষিক পরিদর্শন নওগাঁ আঞ্চলিক মহাসড়কে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে আওয়ামীলীগের ১১ নেতাকর্মী আটক  ঈশ্বরদীতে সাংবাদিক সৌরভ কুমার দেবনাথের বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলায় জড়ানোর প্রতিবাদে প্রতিবাদ সভা অনুষ্ঠিত   রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন বাঘা থানার এসআই সিফাত রেজা!
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

নবীনগরে দুর্ধর্ষ ডাকাতি,নগদ টাকা ও স্বর্ণালংকার লুটে নিল ডাকাতদল

Reporter Name

সাধন সাহা জয় ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

 

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানাধীন শ্রীরামপুর গ্রামে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। গত শনিবার (৫ সেপ্টেম্বর ২০২৬) দিবাগত রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটের দিকে কাজল মিয়া (৬৫), পিতা-মৃত সুদন মিয়ার দোচালা টিনের বসতঘরে অজ্ঞাতনামা ১০-১২ জনের একটি সশস্ত্র ডাকাতদল সিঁধ কেটে প্রবেশ করে এই ডাকাতি সংঘটিত করে।

 

পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার সময় বসতঘরে গৃহকর্তা কাজল মিয়াসহ মোট ৩ জন লোক উপস্থিত ছিলেন।

 

সংঘবদ্ধ ডাকাতদল সিঁধ কেটে ঘরে ঢুকে দেশীয় অস্ত্রের মুখে বাড়ির লোকজনকে জিম্মি ও ভয়ভীতি প্রদর্শন করে। পরে তারা ঘরে থাকা আনুমানিক দুই ভরি স্বর্ণালংকার এবং নগদ ৩,৯৫,০০০ (তিন লক্ষ পচানব্বই হাজার) টাকা লুট করে নিয়ে পালিয়ে যায়।

 

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন

ডাকাতির খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) এবং নবীনগর থানার অফিসার ইনচার্জসহ সঙ্গীয় অফিসার ও ফোর্স তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেন।

 

এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং জড়িত ডাকাতদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।



ফেসবুকে আমরা