September 27, 2026, 9:05 pm
শিরোনাম:
চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (সিআরএ)-এর সঙ্গে যুক্ত হওয়া নতুন সদস্যদের নিয়ে গঠনতন্ত্র পাঠদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। টেকনাফে বাঙালি যুবকের সঙ্গে পালানো রোহিঙ্গা কিশোরী উদ্ধা নওগাঁর মহাদেবপুরে থানা বার্ষিক পরিদর্শন করেন পুলিশ সুপার তারিকুল ইসলাম  উখিয়ায় ৩০ হাজার ইয়াবাসহ তিনজন আটক সিরাজগঞ্জে MIS ও গেজেট বঞ্চিতদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি ঝিনাইদহে ডিসি কার্যালয়ের সামনে থেকে ইবি ছাত্রলীগের সাবেক নেতা আটক: নওগাঁ থেকে সব রুটে বাস চলাচল বন্ধ, চরম দুর্ভোগে যাত্রীরা চুয়াডাঙ্গায় ৩০০ পিস ইয়াবাসহ ৭০ বছরের বৃদ্ধা নারী গ্রেফতার নবীনগরে ৫২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার অনলাইন হ্যাকিং চক্রের ৪ সদস্য যশোরে আটক
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

সৌদিতে সহকর্মীকে বাঁচাতে গিয়ে প্রাণ দিলেন বাংলাদেশি প্রবাসী আব্দুল্লাহ।

Reporter Name

মো লুৎফুর রহমান রাকিব,আন্তর্জাতিক প্রতিনিধি

 

সৌদি আরবের রিয়াদে বিষাক্ত রাসায়নিক গ্যাসে আক্রান্ত হয়ে ৩০ বছর বয়সী বাংলাদেশি প্রবাসী মো. আব্দুল্লাহ মারা গেছেন। তিনি গাজীপুরের কালীগঞ্জ উপজেলার দুর্বাটি গ্রামের বাসিন্দা।

গত ২৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখ, বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে রিয়াদের আব্দুল লতিফ কোম্পানিতে হঠাৎ বিষাক্ত রাসায়নিক গ্যাস ছড়িয়ে পড়ে। এ সময় এক সহকর্মী গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাঁকে উদ্ধারের জন্য এগিয়ে যান আব্দুল্লাহ। কিন্তু সহকর্মীকে উদ্ধারের চেষ্টা করতে গিয়ে তিনিও বিষাক্ত গ্যাসে আক্রান্ত হন।

ঘটনাস্থলেই আব্দুল্লাহসহ আরও তিনজন বিদেশি কর্মীর মৃত্যু হয় বলে জানা গেছে।

আব্দুল্লাহ প্রায় সাত বছর ধরে সৌদি আরবে কর্মরত ছিলেন। মাত্র এক মাস আগে ছুটিতে দেশে এসে পরিবারের সঙ্গে সময় কাটিয়ে আবার সৌদি আরবে ফিরে গিয়েছিলেন। পরিবারের জন্য স্বপ্ন বোনা এই প্রবাসী আর দেশে ফিরতে পারবেন না।

আব্দুল্লাহর বাবা একজন সাবেক সেনাসদস্য। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, অন্যের জীবন বাঁচাতে গিয়ে তাঁর এই মৃত্যু পরিবার ও স্বজনদের জন্য গভীর শোকের কারণ হয়ে দাঁড়িয়েছে।

আল্লাহ মরহুম মো. আব্দুল্লাহকে জান্নাত নসিব করুন এবং তাঁর পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দিন।



ফেসবুকে আমরা