September 27, 2026, 3:38 pm
শিরোনাম:
উখিয়ায় ৩০ হাজার ইয়াবাসহ তিনজন আটক সিরাজগঞ্জে MIS ও গেজেট বঞ্চিতদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি ঝিনাইদহে ডিসি কার্যালয়ের সামনে থেকে ইবি ছাত্রলীগের সাবেক নেতা আটক: নওগাঁ থেকে সব রুটে বাস চলাচল বন্ধ, চরম দুর্ভোগে যাত্রীরা চুয়াডাঙ্গায় ৩০০ পিস ইয়াবাসহ ৭০ বছরের বৃদ্ধা নারী গ্রেফতার নবীনগরে ৫২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার অনলাইন হ্যাকিং চক্রের ৪ সদস্য যশোরে আটক সরাইল-নাসিরনগর-লাখাই সড়কের ফোর লেন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন  দর্শনা-মুজিবনগর সড়কে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ: অল্পের জন্য রক্ষা পেলেন চালক ও যাত্রীরা দামুড়হুদায় মহাসড়ক অবরোধ করে ইজিবাইক চালকদের বিক্ষোভ
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

নবীনগরে ৫২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

Reporter Name

সাধন সাহা জয়,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

 

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ৫২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

 

রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে নবীনগর পৌরসভার আলীয়াবাদ মোড় সংলগ্ন পাকা সড়কে যানবাহন তল্লাশিকালে তাদের গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃতরা হলেন—মো. এবাদুল হক (৩০), পিতা- জয়নাল, নবীনগর পূর্ব ইউনিয়নের বগডহর ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং মো. আব্দুল্লাহ আল মুমেন (২৫), পিতা- বিল্লাল মিয়া, নবী নগর পূর্ব ইউনিয়নের বগডহর এলাকার বাসিন্দা।

তার বর্তমান ঠিকানা নবী নগর পূর্বপাড়া ৩ নম্বর ওয়ার্ড।

 

পুলিশ সূত্রে জানা যায়, রোববার বিকেলে নবী নগর থানার এসআই ফয়জুল হাকিম খান, এসআই মো. শামীম ভূইয়া এবং জরুরি মোবাইল ডিউটিতে নিয়োজিত এএসআই মো. সুমন মিয়াসহ সঙ্গীয় ফোর্স মাদক উদ্ধার ও পরোয়ানা তামিল অভিযানে বের হন।

 

অভিযানের একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে তারা নবীনগর পৌরসভার আলীয়াবাদ মোড়ে যানবাহনে তল্লাশি চালান। এ সময় সন্দেহভাজন ওই দুই ব্যক্তিকে আটক করে তাদের কাছ থেকে ৫২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

 

নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোরশেদুল আলম চৌধুরী জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।



ফেসবুকে আমরা