September 27, 2026, 9:36 pm
শিরোনাম:
চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (সিআরএ)-এর সঙ্গে যুক্ত হওয়া নতুন সদস্যদের নিয়ে গঠনতন্ত্র পাঠদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। টেকনাফে বাঙালি যুবকের সঙ্গে পালানো রোহিঙ্গা কিশোরী উদ্ধা নওগাঁর মহাদেবপুরে থানা বার্ষিক পরিদর্শন করেন পুলিশ সুপার তারিকুল ইসলাম  উখিয়ায় ৩০ হাজার ইয়াবাসহ তিনজন আটক সিরাজগঞ্জে MIS ও গেজেট বঞ্চিতদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি ঝিনাইদহে ডিসি কার্যালয়ের সামনে থেকে ইবি ছাত্রলীগের সাবেক নেতা আটক: নওগাঁ থেকে সব রুটে বাস চলাচল বন্ধ, চরম দুর্ভোগে যাত্রীরা চুয়াডাঙ্গায় ৩০০ পিস ইয়াবাসহ ৭০ বছরের বৃদ্ধা নারী গ্রেফতার নবীনগরে ৫২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার অনলাইন হ্যাকিং চক্রের ৪ সদস্য যশোরে আটক
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (সিআরএ)-এর সঙ্গে যুক্ত হওয়া নতুন সদস্যদের নিয়ে গঠনতন্ত্র পাঠদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

Reporter Name

মিলন বৈদ্য শুভ,চট্টগ্রাম

 

ট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (সিআরএ)-এর সঙ্গে যুক্ত হওয়া নতুন সদস্যদের নিয়ে গঠনতন্ত্র পাঠদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে

রোববার সন্ধ্যা ৬টায় নগরীর চেরাগী পাহাড় মোড়ে সিআরএ কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক ও চট্টগ্রাম প্রেসক্লাবের স্থায়ী সদস্য ফারুক ইকবাল। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম প্রতিদিনের উপদেষ্টা সম্পাদক ও প্রকাশক আয়ান শর্মা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি সোহাগ আরেফিন এবং রাজধানী টেলিভিশনের চট্টগ্রাম ব্যুরো প্রধান সোহেল মাহমুদ।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিআরএ’র আহ্বায়ক মোঃ রুবেল। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সদস্য সচিব সাইফুদ্দিন রমিজ। অনুষ্ঠানে সিআরএ’র নতুন সদস্যদের সংগঠনের গঠনতন্ত্র, সাংগঠনিক কাঠামো, সদস্যদের দায়িত্ব ও কর্তব্য এবং সাংবাদিকতার পেশাগত নীতি-নৈতিকতা সম্পর্কে ধারণা দেওয়া হয়। পাশাপাশি সংগঠনের উদ্দেশ্য, কার্যক্রম ও সদস্যদের পারস্পরিক দায়িত্বশীলতার বিষয়েও আলোচনা করা হয়।

 

বক্তারা বলেন, সাংবাদিকদের একটি সংগঠন শুধু নিজেদের পেশাগত স্বার্থ সংরক্ষণেই সীমাবদ্ধ নয়; বরং সাংবাদিকতার মানোন্নয়ন, পেশাগত শৃঙ্খলা, নৈতিকতা ও গণমাধ্যমের স্বাধীন পরিবেশ বজায় রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ক্ষেত্রে সংগঠনের গঠনতন্ত্র সম্পর্কে প্রত্যেক সদস্যের সুস্পষ্ট ধারণা থাকা প্রয়োজন।

 

অনুষ্ঠানে সিআরএ’র নতুন সদস্যদের সংগঠনের নিয়ম-কানুন ও গঠনতন্ত্র যথাযথভাবে অনুসরণের আহ্বান জানানো হয়। একই সঙ্গে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে নতুন ও পুরোনো সদস্যদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

 

অনুষ্ঠানে সিআরএ’র আহবায়ক কমিটির অর্থ সম্পাদক মোঃ শাকিল, সদস্য রতন বড়ুয়া,সাফায়েত মোরশেদ,রিয়াজ উদ্দিন, সাবেক যুগ্ম সাধারন সম্পাদক আব্দুল কাদের রাজু, সহ দপ্তর সম্পাদক জহির উদ্দীন বাবর, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রিদুয়ান হৃদয়, সদস্য মোস্তাফিজুর রহমান, শাহেদুর রহমান মোরশেদ সহ বিভিন্ন সদস্য ও সংশ্লিষ্ট সাংবাদিকরা উপস্থিত ছিলেন।



ফেসবুকে আমরা