September 26, 2026, 9:40 pm
শিরোনাম:
সৌদিতে সহকর্মীকে বাঁচাতে গিয়ে প্রাণ দিলেন বাংলাদেশি প্রবাসী আব্দুল্লাহ। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের বড় ভাই ইদ্রুস ইব্রাহিম ইন্তেকাল করেছেন। মেরুদণ্ড সোজা করে কাজ করুন’ বলায় পুরস্কারের বদলে বহিষ্কার: ছাত্রদলের সিদ্ধান্তে ক্ষুব্ধ তৃণমূল, তোলপাড় সামাজিক যোগাযোগমাধ্যম আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ভাষা, সাহিত্য ও সংস্কৃতি উৎসব অনুষ্ঠিত। নওগাঁয় ছাদে ভেজা কাপড় শুকাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু বিশ্বনাথে আল হেরা জামেয়া ইসলামী একাডেমীর দ্বিতীয়,সেমিস্টার পরীক্ষার ফলাফল প্রকাশ ও সুধী সমাবেশ ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের ঠাকুরগাঁও পুলিশ কোর্টের বার্ষিক পরিদর্শন নওগাঁ আঞ্চলিক মহাসড়কে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে আওয়ামীলীগের ১১ নেতাকর্মী আটক  ঈশ্বরদীতে সাংবাদিক সৌরভ কুমার দেবনাথের বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলায় জড়ানোর প্রতিবাদে প্রতিবাদ সভা অনুষ্ঠিত   রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন বাঘা থানার এসআই সিফাত রেজা!
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

আমলাবো ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার শীর্ষে মোঃ শাহিন মোল্লা

Reporter Name

শাহিনুর আক্তার (নরসিংদী)প্রতিনিধি :

 

আসন্ন বেলাবো উপজেলার আমলাবো ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় ভোটার ও রাজনৈতিক মহলে তুমুল আলোচনা শুরু হয়েছে। সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থীদের গণসংযোগ এবং প্রচারণায় মুখর হয়ে উঠেছে পুরো ইউনিয়ন। তবে সব আলোচনা ও হিসাব-নিকাশের ঊর্ধ্বে থেকে বর্তমান সময়ে সাধারণ মানুষের মুখে মুখে ঘুরছে তরুণ ও সমাজসেবক আমলাবো ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ শাহিন মোল্লার নাম। এলাকার প্রতিটি গ্রাম, পাড়া-মহল্লা এবং চায়ের দোকানে এখন তাকে নিয়েই চলছে মূল আলোচনা।

স্থানীয় ভোটারদের মতে, শাহিন মোল্লা দীর্ঘদিন ধরে আমলাবো ইউনিয়নের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত রেখেছেন। বিশেষ করে করোনাকালীন সংকট এবং বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে তিনি সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে আস্থা অর্জন করেছেন। তরুণ প্রজন্মের মাঝে তার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে এবং মুরব্বিদের প্রতি তার শ্রদ্ধা ও নমনীয় আচরণ তাকে সর্বস্তরের মানুষের কাছে গ্রহণযোগ্য করে তুলেছে।

এলাকার বেশ কয়েকজন প্রবীণ নাগরিক জানান, আমলাবো ইউনিয়নের সার্বিক উন্নয়ন, রাস্তাঘাটের সংস্কার এবং মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে একজন সৎ ও যোগ্য নেতৃত্বের প্রয়োজন। সেই দিক থেকে শাহিন মোল্লা তরুণ, উদ্যমী এবং পরিচ্ছন্ন ইমেজের অধিকারী হওয়ায় সাধারণ মানুষ তাকে ঘিরেই পরিবর্তনের স্বপ্ন দেখছে।

নির্বাচনী প্রস্তুতি ও আলোচনার বিষয়ে জানতে চাইলে শাহিন মোল্লা জানান, “আমি পদের লোভে নয়, বরং আমলাবো ইউনিয়নের অবহেলিত ও মেহনতি মানুষের সেবা করতেই নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ইউনিয়নবাসী যদি আমাকে সুযোগ দেন, তবে আমলাবো ইউনিয়নকে একটি মডেল ও আধুনিক ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো, যেখানে সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা পাবে।”

নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, মোঃ শাহিন মোল্লাকে ঘিরে সাধারণ মানুষের সমর্থন ও উৎসবমুখর পরিবেশ ততই বৃদ্ধি পাচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভোটারদের এই স্বতঃস্ফূর্ত সাড়া যদি ভোটের দিন পর্যন্ত বজায় থাকে, তবে আসন্ন নির্বাচনে তিনি এক বড় চমক দেখাতে পারেন।



ফেসবুকে আমরা