ঢাকা   ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ । ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সুনামগঞ্জের হাওর অঞ্চলে আমের বিপ্লব: কুয়েত প্রবাসীর বাগানে ঝুলছে হিমসাগর-ফজলি স্কুল হোস্টেলে ছাত্রকে পিটিয়ে হত্যা: অধ্যক্ষসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা দিনাজপুর বীরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রাজশাহীর এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু উপহার পাওয়ার পর প্রধানমন্ত্রীর প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, ওসি জাহিদুল ইসলাম। প্রশিক্ষণ কর্মশালার প্রস্তুতি সভায় শৃঙ্খলা ও গঠনতন্ত্র মেনে চলার আহ্বান উখিয়ায় বিজিবির অভিযানে ১ লাখ ৪০ হাজার ইয়াবাসহ মাদক পাচারকারী আটক মান্দায় জাতীয় ফল মেলা-২০২৬ এর শুভ উদ্বোধন,, তরুণ নেতৃত্বে আলোচনায় আদাবর থানা যুবদল নেতা সজীব আহমেদ রানা সারাদেশে জেলা-উপজেলা পর্যায়ে সাংবাদিক নির্যাতন বন্ধ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি দাদা

মোরেলগঞ্জে জাকের পার্টির জনসভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়

okmedia56@gmail.com
  • প্রকাশিত : রবিবার, অক্টোবর ১৯, ২০২৫
  • 142 শেয়ার

মোঃ ফিরোজ আহমেদ।
মোড়েলগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ
বাগেরহাট।

 

 

 

জনসম্পৃক্ততা বৃদ্ধিতে ঐক্যবদ্ধ নেতাকর্মীরা — ব্লকচেইন ই-ভোটিং এর মাধ্যমে নির্বাচন চায় জাকের পার্টি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাগেরহাটের মোরেলগঞ্জে জাকের পার্টি মূলদল ও সহযোগী সংগঠনের উদ্যোগে জনসভা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। রবিবার (১৯ অক্টোবর) ৪ ঘটিকায় উপজেলার পরিষদ মোড়ে জনসভা ও র‍্যালির অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা জাকের পার্টির সভাপতি খান আরিফুর রহমান (আরিফ),
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাকের পার্টির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক গোলাম ফারুক চান, বাগেরহাট-৩ আসনের মনোনয়ন প্রত্যাশী ও কৃষক ফ্রন্টের বাগেরহাট জেলা সভাপতি মুন্সি বাদল রেজা, বাগেরহাট – ৩ আসনের মনোনয়ন প্রত্যাশী ওলামা ফ্রন্টের সভাপতি ওমর ফারুক বুলবুলি, কচুয়া উপজেলা সভাপতি তৌহিদুল ইসলাম মিনা, বাগেরহাট জেলা মহিলা ফ্রন্টের সভাপতি মোছা. ছালেহা বেগম, পৌর সভাপতি মো. জাহাঙ্গীর শেখ এবং সাধারণ সম্পাদক মো. শাহ আলম মোল্লা সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ সাংবাদিক ও সুধীজন এ সময় উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, মহান আল্লাহর নাম ও বিশ্বওলী খাজাবাবা ফরিদপুরী (কুঃ ছেঃ আঃ)–এর দিকনির্দেশনায় জাকের পার্টি শান্তি, মানবতা ও নৈতিকতার রাজনীতি প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। জনগণের কল্যাণ ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যে দলের নেতাকর্মীরা সর্বস্তরে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবেন।

সভায় বক্তারা আরও বলেন, দেশের শান্তি, সম্প্রীতি ও উন্নয়নে জাকের পার্টির ভূমিকা ঐতিহাসিক। তারা বলেন, নির্বাচন ব্যবস্থায় স্বচ্ছতা ও প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে জাকের পার্টি ব্লকচেইন ই-ভোটিং এর মাধ্যমে নির্বাচন আয়োজনের দাবি জানাচ্ছে, যাতে জনগণের ভোটাধিকার পুরোপুরি নিশ্চিত হয়।

উল্লেখ্য, জাকের পার্টির কেন্দ্রীয় চেয়ারম্যানের নির্দেশে ২০ সেপ্টেম্বর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ইউনিয়ন, পৌর ও ওয়ার্ড পর্যায়ে দেশব্যাপী এই জনসভা ও র‍্যালি কর্মসূচির ধারাবাহিক ভাবে বাস্তবায়িত হচ্ছে।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪