সিরাজগঞ্জ প্রতিনিধি মোঃ আরমান হোসোন
এ সিরাজগঞ্জের সলঙ্গা থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে আন্তঃজেলা নারী ছিনতাইকারী চক্রের ১১ জন সদস্যকে গ্রেপ্তার করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, ৬ জুলাই ২০২৬ তারিখে সলঙ্গা থানাধীন নলকা ইউনিয়নের পাঁচলিয়া বাজার সংলগ্ন একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর এলাকার এই সংঘবদ্ধ নারী ছিনতাইকারী চক্রের ১১ জন নারী সদস্যকে আটক করা হয়।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় সংঘবদ্ধভাবে ছিনতাইয়ের সঙ্গে জড়িত ছিলেন। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাদের আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলমান রয়েছে। এ ধরনের অপরাধ দমনে সলঙ্গা থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
স্থানীয় বাসিন্দারা পুলিশের এ সফল অভিযানের প্রশংসা করে বলেন, এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হলে এলাকায় ছিনতাইসহ বিভিন্ন অপরাধ উল্লেখযোগ্যভাবে কমে আসবে।