লেখক: আল-আমিন
তোমার ব্যস্ত শহরের এক কোণে,
আমার ভালোবাসা আজও জেগে রয়।
হাজার মুখের ভিড়ে হারিয়ে গেলেও,
তোমার মুখটাই শুধু হৃদয় খুঁজে রয়।
রাত জাগা বাতির নিচে দাঁড়িয়ে,
ভাবি তুমি কি আমায় মনে করো ?
নাকি শহরের কোলাহলে মিশে গিয়ে,
আমার নামটুকুও ভুলে গেছো পুরো ?
তোমার হাসির মতো মিষ্টি সকাল,
তোমার চোখের মতো গভীর রাত।
তোমাকে ভেবেই কাটে প্রতিটি ক্ষণ,
তোমাকে নিয়েই হৃদয়ের সব কথার প্রভাত।
বৃষ্টিভেজা কোনো অলস বিকেলে,
যদি হঠাৎ আমার কথা মনে পড়ে।
জেনো, আমি আজও তোমার অপেক্ষায়,
ভালোবাসা বুকের মাঝে আগলে ধরে।
তোমার ব্যস্ত শহরের এক কোণে,
আমার স্বপ্নগুলো তোমাকেই ঘিরে।
তুমি না থেকেও আছো প্রতিটি শ্বাসে,
নীরব প্রেম হয়ে হৃদয়ের নীড়ে।
যদি একদিন ফিরে আসো আবার,
ধরবো হাত, হারাবো না আর কোনোদিন।
তোমার নাম লিখেছি হৃদয়ের পাতায়,
যেখানে ভালোবাসা থাকে চিরদিন।