নিজস্ব প্রতিবেদক | ঢাকা
বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের সভাপতি, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার সম্পাদক এবং দৈনিক মুক্তি সমাচার, ডিএমএস টিভি ও ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা জনাব খান সেলিম গুরুতর অসুস্থ। গত দুই দিন ধরে তিনি অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
তাঁর দ্রুত আরোগ্য কামনায় দেশবাসী ও গণমাধ্যমকর্মীসহ সকলের কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, আপনাদের আন্তরিক দোয়া ও ভালোবাসাই এই মুহূর্তে তাঁর সুস্থ হয়ে ওঠার প্রধান শক্তি।
জনপ্রিয় এই সাংবাদিক নেতার অসুস্থতায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং সকলের কাছে দোয়ার দরখাস্ত জানিয়েছেন দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভির প্রকাশক এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এম. মাসুদ রানা সুমন।
এক যৌথ বিবৃতিতে ডিএমএস টিভির সম্পাদক ও ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ইঞ্জিনিয়ার আল-আমিন মোল্যা এবং এম. মাসুদ রানা সুমন বলেন, “জনাব খান সেলিম আমাদের অভিভাবক ও অনুপ্রেরণার উৎস। তিনি বর্তমানে শারীরিক অসুস্থতার মধ্য দিয়ে যাচ্ছেন। আমরা মহান আল্লাহ তাআলার দরবারে তাঁর দ্রুত ও পূর্ণাঙ্গ সুস্থতা কামনা করছি। দেশ-বিদেশের সকলের কাছে আমাদের বিনীত অনুরোধ, আপনারা উনার সুস্থতার জন্য মন থেকে দোয়া করবেন।”
উল্লেখ্য, জনাব খান সেলিম দীর্ঘ দিন ধরে বাংলাদেশের সাংবাদিকতা জগতে এবং বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তাঁর সুস্থতা কামনায় বিভিন্ন সাংবাদিক সংগঠন ও শুভাকাঙ্ক্ষীরা সামাজিক যোগাযোগ মাধ্যমেও দোয়া কামনা করছেন।