June 5, 2026, 9:16 pm
শিরোনাম:
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সাজেকে র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত কুমিল্লার বরুড়ায় ছয় বছরের নিষ্পাপ শিশুকে ধর্ষণ ঘৃণ্য অপরাধী এখনও পলাতক বাঘাইছড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাড়িয়েছে পার্বত্য প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল সীমান্তে ২৮ বাংলাদেশিকে ‘পুশ-ইন’ করল বিএসএফ ওসমানীনগরে ইউএনও’র সংবাদ সম্মেলন: ‘আপা বলায় জরিমানা’ প্রচারণা ভিত্তিহীন, আইনানুগভাবে অভিযান পরিচালিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে রেড ক্রিসেন্ট সোসাইটির পথচারীদের পানি, ছাতা ও হাতপাখা বিতরণ  ফুটপাত হারিয়ে গেছে সেনবাগ বাজারে, সড়কেই চলছে মানুষের চলাচল ভালুকায় এক অজ্ঞাত নারীর লাশ উদ্ধার  রাজশাহীতে পিস্তল ও গুলিসহ আটক ২, বড় চালান জব্দ তানোরে তালান্দ বিলে পল্লীবিদ্যুতের তারের সাথে শর্ট খেয়ে সাতটি গরু ও দুটি শিয়ালের মৃত্যু
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সাজেকে র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

Reporter Name

 

রুপম চাকমা বাঘাইছড়ি প্রতিদিন

 

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটনকেন্দ্র সাজেকে উজো বাজারে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

শত্রুবার (৫ জুন) সকালে সাজেক ইউনিয়নের বাঘাইহাট উজো বাজার এলাকায় বিভিন্ন সামাজিক সংগঠন, শিক্ষার্থী ও সচেতন নাগরিকদের অংশগ্রহণে এ কর্মসূচি পালন করা হয়।

“প্লাস্টিক দূষণ বন্ধ করি, পরিবেশ রক্ষা করি” প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত র‍্যালিটি সাজেকের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে একটি সমাবেশে বক্তারা পরিবেশ সংরক্ষণ, বনভূমি রক্ষা এবং প্লাস্টিকের ব্যবহার কমানোর ওপর গুরুত্বারোপ করেন।

সমাবেশে বক্তারা বলেন, প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সাজেককে রক্ষা করতে হলে পরিবেশবান্ধব আচরণ নিশ্চিত করতে হবে। পর্যটকদেরও সচেতনভাবে বর্জ্য ব্যবস্থাপনা করতে হবে এবং প্লাস্টিকজাত দ্রব্য ব্যবহার থেকে বিরত থাকতে হবে। পরিবেশ রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির ওপরও জোর দেন তারা।

 

এ সময় স্থানীয় জনপ্রতিনিধি সুমিতা চাকমা, সাজেক পরিবেশ রক্ষা কমিটির সভাপতি নতুন জয় চাকমা, সাজেক গন অধিকার রক্ষা কমিটির বাবু ধন চাকমাসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। কর্মসূচির শেষে অংশগ্রহণকারীরা পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধির শপথ গ্রহণ করেন।

 

আয়োজকরা জানান, পরিবেশ সংরক্ষণে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি অব্যাহত থাকবে।



ফেসবুকে আমরা