June 5, 2026, 9:16 pm
শিরোনাম:
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সাজেকে র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত কুমিল্লার বরুড়ায় ছয় বছরের নিষ্পাপ শিশুকে ধর্ষণ ঘৃণ্য অপরাধী এখনও পলাতক বাঘাইছড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাড়িয়েছে পার্বত্য প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল সীমান্তে ২৮ বাংলাদেশিকে ‘পুশ-ইন’ করল বিএসএফ ওসমানীনগরে ইউএনও’র সংবাদ সম্মেলন: ‘আপা বলায় জরিমানা’ প্রচারণা ভিত্তিহীন, আইনানুগভাবে অভিযান পরিচালিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে রেড ক্রিসেন্ট সোসাইটির পথচারীদের পানি, ছাতা ও হাতপাখা বিতরণ  ফুটপাত হারিয়ে গেছে সেনবাগ বাজারে, সড়কেই চলছে মানুষের চলাচল ভালুকায় এক অজ্ঞাত নারীর লাশ উদ্ধার  রাজশাহীতে পিস্তল ও গুলিসহ আটক ২, বড় চালান জব্দ তানোরে তালান্দ বিলে পল্লীবিদ্যুতের তারের সাথে শর্ট খেয়ে সাতটি গরু ও দুটি শিয়ালের মৃত্যু
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

৫ বছরের শিশু, ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

Reporter Name

মোছাঃ জেলেখা আক্তার, লালমনিরহাট জেলা প্রতিনিধি:

 

 

র‍্যাব-১৩ এর অভিযানে লালমনিরহাট জেলার কালীগঞ্জে চাঞ্চল্যকর ০৫ বছরের শিশু ধর্ষণ মামলার এজাহারনামীয় প্রধান অভিযুক্ত আসামি গ্রেফতার।

মোঃ বরাত ইসলাম (১৮) বাদীর পাড়া প্রতিবেশী। ভিকটিম প্রায়ই সময় খেলাধুলার উদ্দেশ্যে নিকটতম প্রতিবেশী মোছাঃ শাহিদা বেগমের বাসায় যায়। গত ২৭/০৫/২০২৬ তারিখ বিকাল আনুমানিক ০৪.০০ ঘটিকায় ভিকটিম খেলাধুলার উদ্দেশ্যে সেখানে গেলে ধৃত আসামি উক্ত স্থানে ঘোরাফেরা করে এবং সুযোগ বুঝে ভিকটিমের মুখ চেপে ধরে প্রতিবেশী শাহিদা বেগমের উত্তর দুয়ারী আধাপাকা টিনশেডের ঘরে নিয়ে ভিকটিমকে বিভিন্ন ভয়-ভীতি প্রদর্শন করে জোরপূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে ভিকটিমের ডাক চিৎকারে ধৃত আসামি ঘটনাস্থল হতে পালিয়ে যায় এবং স্থানীয় লোকজন এসে ভিকটিমকে গুরুতর অবস্থায় উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করালে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য লালমনিরহাট সদর হাসপাতালে রেকর্ড করেন। উক্ত ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে আসামির বিরুদ্ধে গত ০২/০৬/২০২৬ তারিখে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০২০) এর ৯(১) ধারায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। যার মামলা নং-১

ঘটনার পর থেকেই গ্রেফতার এড়াতে অভিযুক্ত চতুরতার সাথে আত্মগোপনে ছিলো। ঘটনার গুরুত্ব বিবেচনায় অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‍্যাব গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং আসামি গ্রেফতারে সচেষ্ট হয়।

এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৩, সিপিএসসি, রংপুর এর একটি আভিযানিক দল ইং ০৫/০৬/২০২৬ তারিখ রাত ১২.৩০ ঘটিকার সময় লালমনিরহাট জেলার হাতীবান্ধা থানাধীন নওদাবাস কেতকিবাড়ি সাকিনস্থ জনৈক মোঃ সাকিবুল ইসলাম (৫০) এর বসতবাড়িতে অভিযান পরিচালনা করে লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার ধর্ষণ মামলার প্রধান এজাহার নামীয় অভিযুক্ত ১। মোঃ বরাত ইসলাম (১৮), পিতা- মোঃ হাফিজুল ইসলাম , সাং- উত্তর মুশরদ মদাতী , থানা- কালীগঞ্জ, জেলা- লালমনিরহাট’কে গ্রেফতার করতে সক্ষম হয়।



ফেসবুকে আমরা