June 6, 2026, 1:47 am
শিরোনাম:
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সাজেকে র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত কুমিল্লার বরুড়ায় ছয় বছরের নিষ্পাপ শিশুকে ধর্ষণ ঘৃণ্য অপরাধী এখনও পলাতক বাঘাইছড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাড়িয়েছে পার্বত্য প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল সীমান্তে ২৮ বাংলাদেশিকে ‘পুশ-ইন’ করল বিএসএফ ওসমানীনগরে ইউএনও’র সংবাদ সম্মেলন: ‘আপা বলায় জরিমানা’ প্রচারণা ভিত্তিহীন, আইনানুগভাবে অভিযান পরিচালিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে রেড ক্রিসেন্ট সোসাইটির পথচারীদের পানি, ছাতা ও হাতপাখা বিতরণ  ফুটপাত হারিয়ে গেছে সেনবাগ বাজারে, সড়কেই চলছে মানুষের চলাচল ভালুকায় এক অজ্ঞাত নারীর লাশ উদ্ধার  রাজশাহীতে পিস্তল ও গুলিসহ আটক ২, বড় চালান জব্দ তানোরে তালান্দ বিলে পল্লীবিদ্যুতের তারের সাথে শর্ট খেয়ে সাতটি গরু ও দুটি শিয়ালের মৃত্যু
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

নবীগঞ্জে শাশুড়ি হত্যা মামলা: প্রধান আসামিসহ তিন ‘টিকটকার’ গ্রেপ্তার

Reporter Name

মোঃ আব্দুর রব, সিলেট বিভাগীয় প্রধান:

 

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার চাঞ্চল্যকর ফেরদৌসী ইসলাম চৌধুরী হত্যা মামলার প্রধান আসামি সুবেল মিয়াসহ তার তিন সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে ঢাকা ও নারায়ণগঞ্জ এলাকায় তথ্যপ্রযুক্তির সহায়তায় ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জের নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে তাদের আইনের আওতায় আনা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—সুনামগঞ্জের ছাতক উপজেলার রাধানগর গ্রামের সুবেল মিয়া (২৭), একই গ্রামের আফজাল হোসেন (২৬) এবং শান্তিগঞ্জ উপজেলার মীর্জাপুর গ্রামের জোবায়ের হোসেন (২৬), যারা এলাকায় টিকটকার হিসেবে পরিচিত। মামলার বিবরণী থেকে জানা যায়, গত ১৬ মার্চ নবীগঞ্জের লামনীরপাড় গ্রামের প্রবাসী সিরাজুল ইসলাম চৌধুরীর স্ত্রী ফেরদৌসী ইসলাম চৌধুরীকে (৫৩) নিজ ঘরে হাত-পা বাঁধা ও মুখে টেপ লাগানো অবস্থায় শ্বাসরোধ করে হত্যা করা হয়। ঘটনার পর পরই পুলিশ পুত্রবধূ তামান্না আক্তারকে (২২) আটক করলে তিনি জিজ্ঞাসাবাদে স্বীকার করেন যে, তার কথিত প্রেমিক সুবেলের সঙ্গে মিলে তারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন। মূলত স্বর্ণালংকার ও নগদ টাকা লুটের সময় শাশুড়ি চিনে ফেলায় তাকে নির্মমভাবে হত্যা করা হয়। ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির এসআই আব্দুল কাদির গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন এবং নিহতের ভাই ফারুক আহমেদের দায়ের করা মামলায় আসামিদের বিচারের মুখোমুখি করার প্রক্রিয়া চলছে।



ফেসবুকে আমরা