April 21, 2026, 11:15 am
শিরোনাম:
নাসিরনগরে দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার ওসমানীনগরে গোয়ালাবাজার-খাদিমপুর সড়ক পাকা কাজে অনিয়মের অভিযোগ চলমান এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে চুয়াডাঙ্গায় বিভিন্ন পরীক্ষাকেন্দ্র সরেজমিনে পরিদর্শন আ.লীগের আমলের এপিপি পেলেন বিএনপির নারী সংরক্ষিত আসন চুয়াডাঙ্গায় উৎসবমুখর ও কঠোর নিরাপত্তায় শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা স্মৃতির ধুলোবালি স্মৃতিগন্ধা আঁচল টেকনাফে পুলিশের বিশেষ অভিযানে ২৭ জন গ্রেফতার মায়ানমারে পাচারকালে নৌবাহিনীর অভিযানে বিপুল সিমেন্টসহ বোট আটক, গ্রেফতার ১১
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

তানোরে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, শুভেচ্ছা জানালেন ইউএন

Reporter Name

তানোরে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, শুভেচ্ছা জানালেন ইউএন

সোহেল রানা,স্টাফ রিপোর্টার:
বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে রাজশাহীর তানোর উপজেলায় উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ পালিত হয়েছে।

দিনব্যাপী নানা আয়োজনে মুখরিত হয়ে ওঠে পুরো উপজেলা। নতুন বছরকে স্বাগত জানাতে সকাল থেকেই বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।

পহেলা বৈশাখ উপলক্ষে তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব নাইমা খান এবং তানোর পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমান মিজান উপজেলার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

তারা এক বার্তায় বলেন, বাংলা নববর্ষ বাঙালির প্রাণের উৎসব। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের মিলনমেলায় এই উৎসব আমাদের ঐতিহ্য, সংস্কৃতি ও সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করে।

সকালে তানোর উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত কর্মসূচির মধ্য দিয়ে দিবসটির শুভ সূচনা হয়। কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, গ্রামীণ ঐতিহ্যবাহী বিভিন্ন আয়োজন এবং আলোচনা সভা।

শোভাযাত্রায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহণে রঙিন ব্যানার-ফেস্টুন ও ঐতিহ্যবাহী সাজে মুখর হয়ে ওঠে উপজেলার প্রধান সড়কগুলো।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা বলেন, পহেলা বৈশাখ কেবল একটি উৎসব নয়, এটি বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক। এদিনে সকল ভেদাভেদ ভুলে মানুষ একে অপরের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নেয়, যা সমাজে সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদার করে।

এছাড়া আয়োজনে অংশ নিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার মানুষ নতুন বছরের প্রত্যাশা ব্যক্ত করেন। তারা বলেন, নতুন বছর সকলের জীবনে বয়ে আনুক সুখ, শান্তি, সমৃদ্ধি ও উন্নয়ন।

বাংলাদেশ জাতীয়তাবাদী আদর্শের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে আয়োজনে অংশগ্রহণকারীরা দেশ ও জাতির কল্যাণ কামনা করেন এবং একটি সমৃদ্ধ ও সুখী বাংলাদেশের প্রত্যাশা ব্যক্ত করেন।

উৎসব শেষে সকলের মাঝে আনন্দ ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে পড়ে। দিনব্যাপী আয়োজনে অংশ নিয়ে উপজেলার মানুষ নতুন বছরকে বরণ করে নেয় এক অনাবিল আনন্দ ও উদ্দীপনার মধ্য দিয়ে।

🌸 শুভ নববর্ষ ১৪৩৩ 🌸
📅 ইং: ১৪ এপ্রিল ২০২৬



দারুল আরকাম ইবতেদায়ী মাদরাসার ইতিহাস দারুল আরকাম ইবতেদায়ী মাদরাসা মূলত ইসলামী শিক্ষার প্রসার ও নৈতিক আদর্শ গঠনের লক্ষ্যে প্রতিষ্ঠিত একটি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান। “দারুল আরকাম” নামটি ইসলামের প্রারম্ভিক যুগের ঐতিহাসিক স্থান দারুল আরকাম থেকে নেওয়া, যেখানে মহানবী হযরত মুহাম্মদ (সা.) গোপনে সাহাবায়ে কেরামদের ইসলামের শিক্ষা দিতেন। এই আদর্শকে সামনে রেখে দারুল আরকাম ইবতেদায়ী মাদরাসাগুলো প্রতিষ্ঠিত হয়, যাতে শিশুদের ছোটবেলা থেকেই কুরআন-হাদিসের আলোকে গড়ে তোলা যায়। এখানে সাধারণত কুরআন তিলাওয়াত, নাজেরা, হিফজের প্রাথমিক ধাপ, আকাইদ, ফিকহের মৌলিক বিষয়সহ নৈতিক শিক্ষা প্রদান করা হয়। বাংলাদেশে দারুল আরকাম মাদরাসাগুলো বিশেষভাবে পরিচিত, কারণ এগুলো সরকার অনুমোদিত একটি প্রাথমিক ইসলামী শিক্ষা প্রকল্প হিসেবেও পরিচালিত হয়। অনেক স্থানে এটি মসজিদভিত্তিক শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে পরিচালিত হয় এবং সমাজে দ্বীনি শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সংক্ষেপে, দারুল আরকাম ইবতেদায়ী মাদরাসা শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়; বরং এটি ইসলামী আদর্শে নতুন প্রজন্ম গড়ে তোলার এক গুরুত্বপূর্ণ ভিত্তি।

ফেসবুকে আমরা