লেখকঃ-আতিকুর রহমান আতিক
বয়লারের ওই তপ্ত শিখায় পুড়ছে যাদের দেহ,
তাদের মনেও বইছে দেখি অটুট পরম স্নেহ।
একজন ওই ষাটোর্ধ্ব প্রবীণ, অভিজ্ঞতায় ঋদ্ধ,
কাজে কর্মে অতুলনীয়, সত্যে অবিশুদ্ধ।
সুনামগঞ্জের মাটির সন্তান মাহবুবুর রহমান ভাই,
কর্মঠ এই মানুষটির যে তুলনা কোথাও নাই।
কখনো জাহাজ তৈরির কারিগর ওই দূর সিংগাপুরে,
দক্ষ হাতে ক্লান্তিহীন পথ চলেছেন বহু দূরে।
বয়স কেবল সংখ্যা মাত্র, মনে তারুণ্যের ছাপ,
মিশুক এবং মানবিকতায় মেটান মনের তাপ।
তার স্নেহে ধন্য আজ ছোট ভাই মাসুদ রানা সুমন,
নাটোরের সেই কৃতি সন্তান, উদার যার মন।
৪২-এর এই যুবক শ্রদ্ধায় অবনত তার তরে,
বড় ভাইয়ের ছায়া হয়ে আছেন যিনি মাথার পরে।
ভাগ্যবতী সেই কর্মস্থল যেখানে এমন মিলন ঘটে,
সুখ-দুঃখের গল্পগুলো বন্ধুত্বের ফ্রেমে আঁটে।
প্রার্থনা করি মহান রবে— হে দয়ালু আল্লাহ পাক,
সুস্থ শরীর আর নেক হায়াতে প্রবীণ ভাইটি বেঁচে থাক।
আপনারা থাকুন এভাবেই চিরকাল অটুট ও হাসিখুশি,
ভালোবাসা আর শ্রদ্ধাবোধে জ্বলুক বন্ধুত্বের এই প্রদীপ রাশি।