ঢাকা   ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ । ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
তানোরের কামারগাঁয় জামায়াত নেতা জুয়েল রানার উদ্যোগে হাপানিয়া গ্রাম উন্নয়ন প্রকল্পের শুভ সূচনা, উপস্থিত ছিলেন স্থানীয় নেতৃবৃন্দ চুয়াডাঙ্গায় জীবননগর উপজেলা আইসিটি অফিসারের ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্ত থেকে উদ্ধার হওয়া বাক প্রতিবন্ধী বৃদ্ধের ৪ দিন পর মিলল পরিচয়; পরিবারের কাছে হস্তান্তর: জনগণের টাকায় অনিয়ম চলবে না’—তানোরে রাস্তা নির্মাণকাজ পরিদর্শনে গিয়ে এমপি মুজিবুর রহমানের কড়া হুঁশিয়ারি: ‎ সুনামগঞ্জের হাওর অঞ্চলে আমের বিপ্লব: কুয়েত প্রবাসীর বাগানে ঝুলছে হিমসাগর-ফজলি স্কুল হোস্টেলে ছাত্রকে পিটিয়ে হত্যা: অধ্যক্ষসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা দিনাজপুর বীরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রাজশাহীর এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু উপহার পাওয়ার পর প্রধানমন্ত্রীর প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, ওসি জাহিদুল ইসলাম। প্রশিক্ষণ কর্মশালার প্রস্তুতি সভায় শৃঙ্খলা ও গঠনতন্ত্র মেনে চলার আহ্বান উখিয়ায় বিজিবির অভিযানে ১ লাখ ৪০ হাজার ইয়াবাসহ মাদক পাচারকারী আটক

হিন্দু সম্প্রদায়ের সাথে মতবিনিময় করেন কাজী খায়রুজ্জামান শিপন

okmedia56@gmail.com
  • প্রকাশিত : শনিবার, অক্টোবর ২৫, ২০২৫
  • 216 শেয়ার

মোঃ ফিরোজ আহমেদ।
মোড়েলগঞ্জ প্রতিনিধি।
বাগেরহাট।

বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার বহরবুনিয়া ইউনিয়নের কেপি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হিন্দু সম্প্রদায়ের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ২৫ অক্টোবর শনিবার সকাল ১১ টার সময় কেপি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রী পরিমল হালদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাগেরহাট – ৩ কচুয়া- মোড়েলগঞ্জ – শরণখোলা গণমানুষের নেতা কাজী খায়রুজ্জামান শিপন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক ফকির রাসেল আল ইসলাম, মোড়েলগঞ্জ উপজেলা বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসাইন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন মোহাম্মদ নাজমুল নাসিম। সভায় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি মোঃ জাহাঙ্গীর দীপু, ওয়ার্ড সভাপতি জামাল মাস্টার, ওয়ার্ড সেক্রেটারি মোঃ বাচচু খান, প্রাক্তন ইউপি সদস্য মোঃ হারুন আর রশিদ , বিএনপি নেতা মোঃ নাসির ফকির, মোঃ ইকবাল হোসেন পান্না, মোঃ বাহাদুর হাওলাদারসহ বহরবুনিয়া ইউনিয়ন ও ওয়ার্ডের নেতৃবৃন্দ, সাংবাদিক সুধীজন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।

কাজী খায়রুজ্জামান শিপন হিন্দু সম্প্রদায়ের উদ্দেশ্যে বলেন ধর্ম যার যার এদেশ আমাদের সকলের। জাতীয়তাবাদী দল একটি অসাম্প্রদায়িক দল। আপনারা নির্ভয়ে আপনাদের এলাকায় বসবাস করবেন। আপনাদের জমা জমি, বাড়ি ঘর, ঘের আপনারা ভোগ দখল করবেন। যেকোনো ধরনের হুমকি ধামকি চাঁদাবাজি, জবরদখল, ঘের দখল করলে গোপনে আমাকে জানাবেন। তিনি আরো বলেন আমার দলের লোক, নেতাকর্মী, আপনজন এমনকি আত্মীয় স্বজন এই ধরনের কাজের সম্পৃক্ত থাকলে গোপনে আমাকে জানাবেন আমি কঠোর হস্ত দমন করবো মর্মে হুঁশিয়ারি উচ্চারণ করে। এ দেশ আমার আপনার আমাদের সকলের। আমরা সকলের সৌহার্দ্যপূর্ণ পরিবেশে একত্রে বসবাস করবো।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪