ঢাকা   ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ । ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঝালকাঠির রাজাপুরে দেয়াল নির্মাণে বাধা ও প্রাণনাশের হুমকি, ৯৯৯-এ কল করে বাঁচলেন জমির মালিক পতেঙ্গায় কোস্ট গার্ডের পৃথক অভিযানে চোরাই মালামাল উদ্ধার, আটক ২ চুয়াডাঙ্গার গৌরব: প্রথম বিজিবি অফিসার হিসেবে কমিশন পেলেন বেগমপুরের রাকিবুল ইসলাম রাজশাহী তানোর চোর চক্র সদস্য আটক অনলাইন জগত: আস্থার সংকট বনাম অফুরন্ত সম্ভাবনা বাঘাইছড়িতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন জকিগঞ্জের সেবামুখী প্রশাসনের প্রতীক ইউএনও মাসুদুর রহমানের বদলি সেতু নির্মাণকাজে ভোগান্তি, শুকনো নদীতে নৌকা নির্ভর যাতায়াত। জাতীয় সাংবাদিক সংস্থার কক্সবাজার জেলা সভাপতির সঙ্গে টেকনাফ উপজেলা কমিটির সৌজন্য সাক্ষাৎ সারিয়াকান্দিতে মাদক বিরোধী অভিযান পরিচালনায় ব্যবসায়ী গ্রেফতার দুই

হাতীবান্ধায় নকল মনিপুরি জর্দ্দা কারখানায় কাস্টমসের অভিযান, বিপুল পরিমাণ জর্দ্দা জব্দ

okmedia56@gmail.com
  • প্রকাশিত : বুধবার, জুন ২৫, ২০২৫
  • 82 শেয়ার

আব্দুস সামাদ,লালমনিরহাট জেলা প্রতিনিধি:

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় নকল মনিপুরি জর্দ্দ উৎপাদনের গোপন কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জর্দ্দা ও সংশ্লিষ্ট উপকরণ জব্দ করেছে কাস্টমস পাটগ্রাম সার্কেল।

আজ বুধবার ( ২৫শে জুন) উপজেলার সিংগিমারী ইউনিয়নের ফারুক হোসেনের বাড়িতে এ অভিযান চালানো হয়।

ফারুক হোসেন আভা- সু ফারুক নামে পরিচিত।

কাস্টমস সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ফারুক হোসেন ওই এলাকায় নকল মনিপুরি জর্দ্দা তৈরি করে স্থানীয় বাজারে সরবরাহ করছিলেন। এ সময় তিনি সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে ব্যবসা পরিচালনা করছিলেন বলে অভিযোগ রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমসের একটি দল এই অভিযান পরিচালনা করে।

অভিযানে নেতৃত্ব দেওয়া কাস্টমস কর্মকর্তা তানভির আহম্মেদ জানান, ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ নকল মনিপুরি জর্দ্দা, কাঁচামাল, প্যাকেটিং সামগ্রী ও নকল লেবেল জব্দ করা হয়েছে। কারখানাটির কোনো বৈধ লাইসেন্স বা অনুমোদনপত্র ছিল না।

তিনি আরও জানান, জব্দকৃত মালামাল পরীক্ষার জন্য সংগ্রহ করা হয়েছে এবং এ বিষয়ে কর ফাঁকির অভিযোগে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

স্থানীয়রা জানান, কারখানাটি অনেকদিন ধরেই গোপনে চালু ছিল, তবে প্রথমবারের মতো প্রশাসনের নজরে এলো। রাজস্ব, জনস্বাস্থ্য ও ভোক্তা অধিকার রক্ষায় এ ধরনের অভিযানের প্রশংসা করেছেন স্থানীয়রা।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪