September 18, 2026, 9:03 am
শিরোনাম:
সৌদি আরবের তাইফে ড্রোন হামলার ঘটনায় প্রাণ গেল একজনের, আহত দুইজন!  অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের দখলে বোয়ালমারী স্বাস্থ্য কমপ্লেক্স, মশা সৃষ্টির কারখানা হাসপাতালের ড্রেনগুলো মাধবদীতে বৃদ্ধা জাহানারা হত্যা: রহস্য উদঘাটন,গ্রেপ্তার ৩,সোনার চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে হত্যা, আদালতে আসামির স্বীকারোক্তি কাঠালিয়া সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ডে মেম্বার পদে পুনরায় প্রার্থিতা ঘোষণা করলেন মো. রুহুল আমিন জিহাদী রোমাঞ্চকর টাইব্রেকারে রাঙামাটি সদরকে হারিয়ে প্রথম চ্যাম্পিয়ন বিলাইছড়ি,রাঙামাটি চ্যাম্পিয়নস লীগ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ বজ্রপাতে কেঁপে উঠলো ঝিনাইদহ: বিভিন্ন স্থানে একাধিক ব্যক্তি অসুস্থ, হাসপাতালে ভর্ত সাতক্ষীরা পাউবো -২এর প্রকৌশলী আশিকুর রহমানের বিদায় সংবর্ধনা বটিয়াঘাটায় মৎস্য অধিদপ্তরের বিশেষ অভিযানে অবৈধ পাটা ও জাল বিনষ্ট মহেশপুর গুড়দহে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত রাউজানে সার্বজনীন ঐতিহ্যের এক যুগ পূর্তিতে শ্রীশ্রী গণেশ পূজা
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

সাতক্ষীরা পাউবো -২এর প্রকৌশলী আশিকুর রহমানের বিদায় সংবর্ধনা

Reporter Name

ওমর ফারুক বিপ্লব সাতক্ষীরা:

 

সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড-২ এর উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ আশিকুর রহমানের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানিত হয়েছে।

আজ ১৭ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) দুপুর ২টায় সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড-২ এর নির্বাহী প্রকৌশলীর হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সাতক্ষীরা পানি উন্নয়ন বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী আব্দুর রহমান তাযকিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পানি উন্নয়ন বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী (পুর) মোঃ গোলাম জাকারিয়া।বাপাউবো আশাশুনি উপ-বিভাগের অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক মোঃ মামুন হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই ধর্মগ্রন্থ থেকে পাঠ করা হয়। ওয়াবদা কলোনি জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মেহেদী হাসান পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন।

পানি উন্নয়ন বিভাগ-২ এর হিসাব করণিক বিশ্বজিৎ ঘোষ গীতা পাঠ করেন।

সংবর্ধনা অনুষ্ঠানে অনুভূতি ব্যক্ত করে বিদায়ী উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ আশিকুর রহমান বলেন,সাতক্ষীরায় কর্মকালীন সময়ে সহকর্মী, স্থানীয় সাংবাদিকবৃন্দ এবং জনসাধারণের কাছ থেকে যে আন্তরিক সহযোগিতা ও ভালোবাসা পেয়েছি, তা আমার জীবনের এক অনন্য স্মৃতি হয়ে থাকবে। জলবায়ু ঝুঁকিপূর্ণ উপকূলীয় এ অঞ্চলের নদীভাঙন রোধ ও পানিনিষ্কাশন ব্যবস্থা সচল রাখতে নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের চেষ্টা করেছি। নতুন কর্মস্থলে দায়িত্ব পালনেও আমি সকলের দোআ ও সহযোগিতা প্রত্যাশা করছি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন, মোঃ রাশিদুল ইসলাম উপ-বিভাগীয় প্রকৌশলী আশাশুনি পানি উন্নয়ন উপ-বিভাগ ও সাতক্ষীরা পানি উন্নয়ন উপ-বিভাগ-২ (অতিরিক্ত দায়িত্ব)। বক্তব্য রাখেন, সাতক্ষীরা ১-এর উপ-বিভাগীয় প্রকৌশলী সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের শেখ আল মুয়িজুর রহমান।

সংবাদ মাধ্যমের প্রতিনিধি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য ও শুভেচ্ছা জ্ঞাপন করেন সাতক্ষীরা জেলা জার্নালিষ্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ রেজাউল ইসলাম বাবলু, সাতক্ষীরা রিপোর্টার্স ক্লাবের সভাপতি জাহিদুর রহমান পলাশ,অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাইফুল আজম খান মামুন সাধারণ সম্পাদক সাতক্ষীরা জেলা জার্নালিষ্ট অ্যাসোসিয়েশন, শাহ আলম সম্পাদক ও প্রকাশক দৈনিক সাতক্ষীরা সংবাদ, মোহাম্মদ মুজাহিদ সহ-সম্পাদক দৈনিক যশোর বার্তা, আহাদুর রহমান (জনি) বার্তা সম্পাদক দৈনিক সাতক্ষীরা সংবাদ,।

এছাড়াও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের পক্ষে বক্তব্য রাখেন সহকারী প্রকৌশলী বিদ্যারতন সরকার, উপ-সহকারী প্রকৌশলী মোঃ আব্দুল আলীম, উপ-সহকারী প্রকৌশলী মোঃ লিয়াকত আলী, শ্রমিক কর্মচারী ইউনিয়ন (সিবিএ বি-১৯০১) সাতক্ষীরা জেলার সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, কার্য সহকারী মোঃ আলী সেলিম এবং অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক মোঃ আব্দুল্লাহ আল মামুন সহ অন্যান্যরা। বক্তারা বিদায়ী কর্মকর্তা মোঃ আশিকুর রহমানের কর্মজীবনের সততা, দক্ষতা ও দায়িত্বশীলতার ভূয়সী প্রশংসা করেন এবং তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ ও দীর্ঘায়ু কামনা করেন। সভা শেষে বিদায়ী অতিথিকে ফুল ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

উল্লেখ্য, সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড-২ থেকে বিদায় নিয়ে উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ আশিকুর রহমান সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড-১ এর উপ-বিভাগীয় প্রকৌশলী হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন।



ফেসবুকে আমরা