September 18, 2026, 9:02 am
শিরোনাম:
সৌদি আরবের তাইফে ড্রোন হামলার ঘটনায় প্রাণ গেল একজনের, আহত দুইজন!  অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের দখলে বোয়ালমারী স্বাস্থ্য কমপ্লেক্স, মশা সৃষ্টির কারখানা হাসপাতালের ড্রেনগুলো মাধবদীতে বৃদ্ধা জাহানারা হত্যা: রহস্য উদঘাটন,গ্রেপ্তার ৩,সোনার চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে হত্যা, আদালতে আসামির স্বীকারোক্তি কাঠালিয়া সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ডে মেম্বার পদে পুনরায় প্রার্থিতা ঘোষণা করলেন মো. রুহুল আমিন জিহাদী রোমাঞ্চকর টাইব্রেকারে রাঙামাটি সদরকে হারিয়ে প্রথম চ্যাম্পিয়ন বিলাইছড়ি,রাঙামাটি চ্যাম্পিয়নস লীগ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ বজ্রপাতে কেঁপে উঠলো ঝিনাইদহ: বিভিন্ন স্থানে একাধিক ব্যক্তি অসুস্থ, হাসপাতালে ভর্ত সাতক্ষীরা পাউবো -২এর প্রকৌশলী আশিকুর রহমানের বিদায় সংবর্ধনা বটিয়াঘাটায় মৎস্য অধিদপ্তরের বিশেষ অভিযানে অবৈধ পাটা ও জাল বিনষ্ট মহেশপুর গুড়দহে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত রাউজানে সার্বজনীন ঐতিহ্যের এক যুগ পূর্তিতে শ্রীশ্রী গণেশ পূজা
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

কাঠালিয়া সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ডে মেম্বার পদে পুনরায় প্রার্থিতা ঘোষণা করলেন মো. রুহুল আমিন জিহাদী

Reporter Name

কাঠালিয়া সংবাদদাতা

 

ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার ৪নং কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) পদে পুনরায় প্রতিদ্বন্দ্বিতা করার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন বর্তমান ইউপি সদস্য মো. রুহুল আমিন জিহাদী। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর দলীয় প্রার্থী হিসেবে এই নির্বাচনে অংশ নিচ্ছেন।

সম্প্রতি নিজ এলাকার সাধারণ মানুষ, স্থানীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে নিয়ে সাক্ষাৎকারে বলেন আমি দল মত নির্বিশেষে সবাই কে নিয়ে নির্বাচন করতে চাই। আনুষ্ঠানিকভাবে তাঁর প্রার্থিতা ঘোষণা করেন। প্রার্থিতা ঘোষণাকে কেন্দ্র করে ৫নং ওয়ার্ডের স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

অনুষ্ঠানে বক্তব্যে মো. রুহুল আমিন জিহাদী ওয়ার্ডের সার্বিক উন্নয়ন, উন্নয়ন-সেবার নতুন রূপরেখা প্রদান, নাগরিক সেবা সহজীকরণ, স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “আমি শুধু প্রতিশ্রুতির রাজনীতি করতে চাই না। বাস্তবসম্মত পরিকল্পনা ও মানুষের প্রয়োজনকে অগ্রাধিকার দিয়ে কাজ করতে চাই। ওয়ার্ডটিকে একটি পরিচ্ছন্ন, নিরাপদ, যোগাযোগবান্ধব ও জনসেবামুখী ওয়ার্ড হিসেবে গড়ে তোলাই আমার লক্ষ্য।

তিনি আরও জানান, দল-মত নির্বিশেষে ওয়ার্ডের প্রতিটি মানুষের সুখে-দুঃখে পাশে থাকা এবং জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণে সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেওয়া হবে।

গ্রামীণ রাস্তা সংস্কার ও উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন এবং গুরুত্বপূর্ণ স্থানে সড়কবাতির ব্যবস্থা করা।

জনস্বাস্থ্য ও স্যানিটেশন: নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিতকরণ, কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে প্রাথমিক স্বাস্থ্যসেবা সহজলভ্য করা এবং জরুরি স্বাস্থ্যে সচেতনতা বৃদ্ধি।

শিক্ষা ও তরুণ সমাজ: ঝরে পড়া রোধ, শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের সহযোগিতা এবং যুবসমাজের জন্য দক্ষতা উন্নয়ন ও কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা।

কৃষকদের সরকারি সুবিধা ও পরামর্শ পেতে সহযোগিতা প্রদান, নারী, শিশু, প্রবীণ ও অসহায়দের সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা নিশ্চিত করা।

সামাজিক পরিবেশ ও সেবা: পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিতকরণ, মাদক ও বাল্যবিবাহের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা এবং ইউনিয়ন পরিষদের কাজে সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি করা।

 

অনুষ্ঠান শেষে তিনি ৫নং ওয়ার্ডসহ সমগ্র ৪নং কাঠালিয়া সদর ইউনিয়নের সর্বস্তরের জনগণের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন।



ফেসবুকে আমরা