মশিয়ার রহমান টিংকু,মহেশপুর-ঝিনাইদহ :
ঝিনাইদহের মহেশপুর উপজেলার গুড়দহ মাধ্যমিক বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ- ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
গুড়দহ মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের মুক্ত মঞ্চে অত্র অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গুড়দহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ শহীদা আক্তারের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক আনোয়ারুল কুদ্দুস সপন এর সঞ্চালনায়
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহেশপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দবির উদ্দীন বিশ্বাস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
৫নং শ্যামকুড় ইউনিয়ন বিএনপির সভাপতি শাহানুর আলম।
সাধারন সম্পাদক খলিলুর রহমান (বাবলু)।
৫নং শ্যামকুড় ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আমিনুজ্জামান।
বাংলাদেশ জামায়াতে ইসলামী পেশাজীবী সংগঠনের সভাপতি মাওলানা মোহাম্মদ মিকাইল হোসেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুল হাফিজ রাজু।
পদ্মপুকুর সরকারি ডিগ্রি কলেজের সাবেক প্রিন্সিপাল অধ্যক্ষ আব্দুল হাই।
গুড়দহ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোমিনুল হক।
গুড়দহ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন।
অভিভাবক সদস্য আক্তারুজ্জামান।
ইউপি সদস্য মাসুদুর রহমান ঠান্ডু’সহ অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষক/শিক্ষিকাগন এবং শিক্ষার্থী’সহ অভিভাবক বৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান এবং শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।