September 25, 2026, 7:09 pm
শিরোনাম:
বাংলাদেশ দ্বিতীয় শ্রেণী বয়লার পরিচারক মিলনমেলা-২০২৬ সফলভাবে অনুষ্ঠিত নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে প্রকৌশলী মেহেদী হাসান সোহেল সদস্য মনোনীত ঝিনাইদহের আমেনা খাতুন কলেজে উৎসবমুখর পরিবেশে নবীনবরণ ২০২৬ অনুষ্ঠিত। সৌদি আরবের বিয়াদে বাতা আবাসিক হোটেল থেকে নারী ও পুরুষ সহ গ্রেপ্তার করেছেন সৌদি পুলিশ।  পাহাড়পুর আদর্শ কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত  ‎ নওগাঁর মান্দা দেলুয়াবাড়ী বাজারে চাঁদাবাজির অভিযোগোর মামলায় আল আমিন গ্রেপ্তার  বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার শীর্ষে রয়েছে বিশিষ্ট সমাজসেবক রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ গিয়াস উদ্দিন তালুকদার  কার্পাসডাঙ্গা কবি নজরুল চত্বরের ভিত্তিপ্রস্তর স্থাপন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সরকারি হাসপাতাল পুকুরে মৎস্য পোনা,অবমুক্ত করলেন এমপি এড. এম এ মান্নান! নওগাঁর মান্দায় যাত্রীবাহী বাসের চাপায় আব্দুস সোবাহান নামে এক বৃদ্ধের মৃত্যু 
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

শৈলকুপায় রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা: ১৫ আসামি গ্রেফতার

Reporter Name

সুবর্ণ বিশ্বাস, ঝিনাইদহ জেলা প্রতিনিধি।

 

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া ইউনিয়নের দলিলপুর গ্রামে দু’পক্ষের সংঘর্ষ ও মারামারির জেরে দায়ের করা পৃথক দুই মামলায় ১৫ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গত শনিবার ও রবিবার (৫ ও ৬ সেপ্টেম্বর) দলিলপুর গ্রামজুড়ে ঝটিকা অভিযান চালিয়ে শৈলকুপা থানা পুলিশ তাদের গ্রেফতার করে।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত ৫ সেপ্টেম্বর দলিলপুর গ্রামে সামাজিক আধিপত্য ও অভ্যন্তরীণ দ্বন্দ্ব নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরবর্তীতে এ ঘটনায় উভয় পক্ষই থানায় এজাহার দায়ের করলে শৈলকুপা থানায় পৃথক দুটি মামলা (মামলা নং- ০৬/৯/২৬ এবং মামলা নং- ০৭/৯/২৬) রজু করা হয়।

মামলা দায়েরের পর শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ূন কবির মোল্লার দিকনির্দেশনায় পুলিশি দল দলিলপুর গ্রামে চিরুনি অভিযান পরিচালনা করে। অভিযানে মামলা নং-০৬(৯)২৬-এর এজাহারনামীয় ৯ জন এবং মামলা নং-০৭(৯)২৬-এর ৬ জন এজাহারনামীয় আসামিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের তালিকা:

মামলা নং-০৬(৯)২৬ এর আসামি (৯ জন):

১. মো. আতিয়ার শেখ (৬০), পিতা-মৃত ময়েন উদ্দিন শেখ

২. মো. সাজ্জাদ শেখ (৩৫), পিতা-তোফাজ্জেল শেখ @ তুফা

৩. মো. শাহিন শেখ (৪০), পিতা-মো. আলী আকবর শেখ

৪. মো. আজিজুল হাকিম (২৪), পিতা-মো. জামাল উদ্দিন কারীকর

৫. মো. হাফিজ মোল্লা (৩৭), পিতা-লতিফ মোল্লা

৬. মো. সাহেব আলী (৫৫), পিতা-আব্দুল আজিজ

৭. মো. রাজিব আহম্মেদ (২২), পিতা-ইমারত জোয়ার্দ্দার

৮. মো. আমিন জোয়ার্দ্দার (২৩), পিতা-বিকুল জোয়ার্দ্দার

৯. মো. সাজ্জাদ জোয়ার্দ্দার (৬২), পিতা-আতর আলী জোয়ার্দ্দার।

(সকলের ঠিকানা: গ্রাম- দলিলপুর, ইউনিয়ন- বগুড়া, থানা- শৈলকুপা, জেলা- ঝিনাইদহ)

মামলা নং-০৭(৯)২৬ এর আসামি (৬ জন):

১. মো. জসিম মন্ডল (২৮), পিতা-মো. গোলাম মন্ডল

২. আকরাম বিশ্বাস (২৭), পিতা-রেজাউল বিশ্বাস

৩. মো. শাকিল গাজী (২৪), পিতা-মোহাম্মাদ আলী গাজী

৪. মো. আব্দুল লতিফ (৬৫), পিতা-মৃত গফুর শেখ

৫. নায়েব আলী মন্ডল (৩৯), পিতা-মৃত ইমান আলী @ ইসমাইল মন্ডল

৬. ইমদাদ শেখ (২৯), পিতা-মো. আরব আলী শেখ।

(সকলের ঠিকানা: গ্রাম- দলিলপুর, থানা- শৈলকুপা, জেলা- ঝিনাইদহ)

গ্রেফতারের বিষয় নিশ্চিত করে শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ূন কবির মোল্লা জানান, গ্রেফতারকৃত সকল আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। ঘটনার পর গ্রামজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করায় অতিরিক্ত নজরদারি বজায় রাখা হয়েছে এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের টহল ও আইনগত তৎপরতা জোরদার করা হয়েছে।



ফেসবুকে আমরা