September 25, 2026, 5:37 pm
শিরোনাম:
বাংলাদেশ দ্বিতীয় শ্রেণী বয়লার পরিচারক মিলনমেলা-২০২৬ সফলভাবে অনুষ্ঠিত নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে প্রকৌশলী মেহেদী হাসান সোহেল সদস্য মনোনীত ঝিনাইদহের আমেনা খাতুন কলেজে উৎসবমুখর পরিবেশে নবীনবরণ ২০২৬ অনুষ্ঠিত। সৌদি আরবের বিয়াদে বাতা আবাসিক হোটেল থেকে নারী ও পুরুষ সহ গ্রেপ্তার করেছেন সৌদি পুলিশ।  পাহাড়পুর আদর্শ কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত  ‎ নওগাঁর মান্দা দেলুয়াবাড়ী বাজারে চাঁদাবাজির অভিযোগোর মামলায় আল আমিন গ্রেপ্তার  বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার শীর্ষে রয়েছে বিশিষ্ট সমাজসেবক রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ গিয়াস উদ্দিন তালুকদার  কার্পাসডাঙ্গা কবি নজরুল চত্বরের ভিত্তিপ্রস্তর স্থাপন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সরকারি হাসপাতাল পুকুরে মৎস্য পোনা,অবমুক্ত করলেন এমপি এড. এম এ মান্নান! নওগাঁর মান্দায় যাত্রীবাহী বাসের চাপায় আব্দুস সোবাহান নামে এক বৃদ্ধের মৃত্যু 
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

শীর্ষ সন্ত্রাসী নুরুল ইসলাম ও হান্নান ঢাকায় গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার ও শাস্তির দাবি

Reporter Name

সাধন সাহা জয়,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

 

নরসিংদীর রায়পুরার চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী, একাধিক হত্যা মামলার পরোয়ানাভুক্ত আসামি এবং মাদক কারবারি নুরুল ইসলাম মির্জারচর ও নিলক্ষার শীর্ষ সন্ত্রাসী হান্নানকে ঢাকার একটি এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রায়পুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুজিবুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে এই অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করেন।

 

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত নুরুল ইসলাম ও হান্নানের বিরুদ্ধে হত্যা মামলাসহ অন্যান্য গুরুতর অপরাধে একাধিক মামলা রয়েছে এবং দীর্ঘদিন ধরে তারা আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিলেন।

 

অভিযোগ রয়েছে, নরসিংদী জেলাখানা থেকে লুণ্ঠিত ১০টি আগ্নেয়াস্ত্র ও কয়েক শত রাউন্ড গুলি রয়েছে এই সন্ত্রাসীদের কাছে। এছাড়া রায়পুরার এই চিহ্নিত সন্ত্রাসীরা বিভিন্ন সময়ে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় এসেও সন্ত্রাস ও মাদকসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়তেন।

 

তাদের গ্রেপ্তারের খবরে স্থানীয় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। এর আগে নরসিংদীর রায়পুরার এই চিহ্নিত সন্ত্রাসীদের অপরাধ কর্মকাণ্ড নিয়ে সংবাদ প্রকাশিত হয়েছিল, যা পরবর্তীতে ব্যাপক আলোচনার জন্ম দেয়। এরই ধারাবাহিকতায় শীর্ষ সন্ত্রাসী নুরুল ইসলাম ও হান্নানের গ্রেপ্তারের খবর নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে।

 

স্থানীয় সচেতন মহল ও এলাকাবাসীর প্রত্যাশা, জেলা পুলিশ (নরসিংদী), জেলা প্রশাসন এবং রায়পুরা থানা পুলিশ প্রশাসন যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে এই সন্ত্রাসীদের কঠোর শাস্তি নিশ্চিত করবে এবং তাদের নিকট থাকা লুণ্ঠিত আগ্নেয়াস্ত্রগুলো দ্রুত উদ্ধার করবে।



ফেসবুকে আমরা