September 24, 2026, 11:40 am
শিরোনাম:
বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ বিপরীত লেনে উঠে ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষ, নিহত ২ আওরাবুনিয়া ইউনিয়নে জনপ্রিয়তার শীর্ষে মোঃ সবুজ বেপারী: কারাবরণ ও স্বজন হারানোর ত্যাগেই তৃণমূলের আস্থা তাহেরপুর কলেজে একাদশ শ্রেনির শিক্ষার্থীদের নবীর বরণ-২০২৬ অনুষ্ঠিত গাজীপুরের চক্রবর্তী এলাকায় ছুরিকাঘাতে যুবক নিহত। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ব্ল্যাকমেইল ও শ্লীলতাহানির অভিযোগে আটক ৩। নেত্রকোনায় অবৈধ নিয়োগে সরকারি কলেজের প্রভাষক হওয়ার অভিযোগ  কক্সবাজার জেলা প্রেসক্লাবে সিটি প্রেসক্লাবের সভাপতি রুহুল আমিন সিকদারসহ ৬ সাংবাদিকের যোগদান নড়াইলের ১ টা জীবন বিনিময় কি ৬ টি বাড়ি আগুনে পুড়ে ছাই,নড়াগাতী থানার কলাবাড়িয়ায় চরপাড়ায় আগুনে পুড়ে ক্ষতি ১০ লাখ টাকা বহুমুখী প্রতারণা ও যৌতুক মামলা: ৬ বিয়ে করা সেই ‘সালাম’ ও তার ভাই কারাগারে
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

র‍্যাবের খুন ঘুমের কলঙ্ক বিএনপি সরকার বয়ে বেড়াতে পারে না : রাশেদ খান।

Reporter Name

মোঃ রানা, স্টাফ রিপোর্টার ঝিনাইদহঃ

 

খুন-গুম ও মানবাধিকার লঙ্ঘনের দায়ে দেশব্যাপী সমালোচিত র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান র‍্যাবের অপকর্মের দায় বিএনপি বয়ে বেড়াতে পারে না। সে কারণে জনগণের দাবি ও প্রত্যাশা পূরণ করতে র‍্যাব বিলুপ্তি করে নতুন বাহিনী এসআরবি গঠন করা হয়েছে। নতুন বাহিনী ন্যায় প্রতিষ্ঠায় জনগণের পাশে থেকে কাজ করবে। এক্ষেত্রে বিরোধীদলের যদি কোন মতামত থাকে তবে তা সাদরে গ্রহণ করা হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তিনি বলেছেন সরকারি ও বিরোধী দলের মতামত ও ঐক্যমত্যের ভিত্তিতেই বাংলাদেশ পরিচালিত হবে।

 

শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে ঝিনাইদহ শহরের সিদ্দিকীয়া আলিয়া মাদ্রাসা জামে মসজিদে জুমার নামাজ শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

 

ফ্যাসিস্ট সরকারের প্রধান শেখ হাসিনা ও ইনকিলাব মঞ্চের নেতা শরীফ ওসমান হাদির হত্যাকারীদের ভারত থেকে ফেরত না দেওয়া পর্যন্ত প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের কোনো সম্ভাবনা নেই উল্লেখ করে জানান রাশেদ খান বলেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতি এখন সম্পূর্ণ স্বাধীন। কোনো সিদ্ধান্ত নেওয়া হবে কি না, তা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। জাতীয় স্বার্থ বিবেচনায় নিয়েই সব সিদ্ধান্ত নেওয়া হবে। শেখ হাসিনা এবং ইনকিলাব মঞ্চের নেতা হাদি হত্যাকারীদের ফেরত দেওয়ার প্রস্তাব ভারতের কাছে রাখা হয়েছে। এই দুটি দাবি পূরণ হলেই কেবল প্রধানমন্ত্রীর ভারত সফরের বিষয়টি নিয়ে ভাবা সম্ভব।

 

তিনি বলেন, বাংলাদেশ এখন কোনো দেশের চাপ বা প্রভাবের কাছে নতি স্বীকার করবে না। দেশের স্বার্থ, সার্বভৌমত্ব ও জনগণের প্রত্যাশাকে সামনে রেখেই পররাষ্ট্রনীতির সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি বলেন, ভঙ্গুর অর্থনীতি ও সংকটাপন্ন একটি দেশকে সংস্কারের মাধ্যমে সুন্দর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে। এ অবস্থায় বিরোধী দলগুলোরও দায়িত্বশীল ভূমিকা পালন করা প্রয়োজন। কিন্তু দেশের এই ক্লান্তিলগ্নে বিরোধীদল সরকারের পাশে না দাঁড়িয়ে তারা রোড মার্চ নিয়ে ব্যস্ত। রোড মার্চ রোড মারচ করে যদি তেল গ্যাসের সমস্যার সমাধান করা যেত বিএনপির সবার আগে রোড মার্চ করতো।



ফেসবুকে আমরা