মোঃ শাহিনুর রহমান আকাশ
নিউজ ইনচার্জ ও প্রধান ভিডিও এডিটর
রাজশাহী ছয়টি আসনে বিএনপির প্রার্থীদের প্রাথমিক নামের তালিকা ঘোষণা করেছে দলটি।
সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তালিকা প্রকাশ করেন।
রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর): বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দিন।
রাজশাহী-২ (সদর): বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মেয়র মিজানুর রহমান মিনু।
রাজশাহী-৩ (পবা-মোহনপুর): বিএনপির কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সহসম্পাদক এবং রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন।
রাজশাহী-৪ (বাগমারা): বাগমারা উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ডিএম জিয়াউর রহমান।
রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর): পুঠিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান (২০০৮ ও ২০১৮ সালেও মনোনীত) অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল।
রাজশাহী-৬ (বাঘা-চারঘাট): রাজশাহী জেলা বিএনপির আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ চাঁদ।