ঢাকা   ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ । ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সুনামগঞ্জের হাওর অঞ্চলে আমের বিপ্লব: কুয়েত প্রবাসীর বাগানে ঝুলছে হিমসাগর-ফজলি স্কুল হোস্টেলে ছাত্রকে পিটিয়ে হত্যা: অধ্যক্ষসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা দিনাজপুর বীরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রাজশাহীর এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু উপহার পাওয়ার পর প্রধানমন্ত্রীর প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, ওসি জাহিদুল ইসলাম। প্রশিক্ষণ কর্মশালার প্রস্তুতি সভায় শৃঙ্খলা ও গঠনতন্ত্র মেনে চলার আহ্বান উখিয়ায় বিজিবির অভিযানে ১ লাখ ৪০ হাজার ইয়াবাসহ মাদক পাচারকারী আটক মান্দায় জাতীয় ফল মেলা-২০২৬ এর শুভ উদ্বোধন,, তরুণ নেতৃত্বে আলোচনায় আদাবর থানা যুবদল নেতা সজীব আহমেদ রানা সারাদেশে জেলা-উপজেলা পর্যায়ে সাংবাদিক নির্যাতন বন্ধ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি দাদা

রাজশাহীর পবায় ১০টি ফুটবল টিমের ইউএনও কাপের ফাইনালে দর্শনপাড়া ইউপি দল

okmedia56@gmail.com
  • প্রকাশিত : বৃহস্পতিবার, নভেম্বর ২৭, ২০২৫
  • 95 শেয়ার

রাজু আহমেদ, ভ্রাম্যমাণ প্রতিনিধি (রাজশাহী):

 

 

রাজশাহীর পবা উপজেলায় অনুষ্ঠিত ‘ইউএনও কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫’র প্রথম সেমিফাইনালে নাটকীয় জয়ের মাধ্যমে ফাইনালে উঠেছে দর্শনপাড়া ইউনিয়ন ফুটবল দল। বুধবার বিকেলে নওহাটা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ খেলায় ট্রাইবেকারে পারিলা ইউনিয়নকে হারায় তারা। খেলার শুরু থেকেই দুই দলের সমর্থকদের উচ্ছ্বাসে মাঠ উত্তাল হয়ে ওঠে। খেলোয়াড়দের গতি, পাসিং দক্ষতা, আক্রমণ ও প্রতি-আক্রমণে পুরো ম্যাচজুড়ে সৃষ্টি হয় টানটান উত্তেজনা। মাঠের চারপাশে জড়ো হওয়া স্থানীয় ফুটবলপ্রেমীরাও প্রাণভরে উপভোগ করেন এই লড়াই। কিশোর-তরুণদের উপস্থিতি, দর্শকদের উৎসাহ আর ঢাক-ঢোলের শব্দে মাঠজুড়েই ছিল উৎসবের আমেজ।

পবা উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজনে এ টুর্নামেন্টে অংশ নিয়েছে উপজেলার দুইটি পৌরসভা ও আটটি ইউনিয়ন পরিষদসহ মোট দশটি দল। স্থানীয় পর্যায়ে তরুণদের দক্ষতা ও প্রতিভা বিকাশ, খেলাধুলায় সম্পৃক্ততা বৃদ্ধি এবং সুস্থ বিনোদন নিশ্চিত করতে এ আয়োজন বলে জানান পবা উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। আগামী ২৯ নভেম্বর অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। ওইদিন চ্যাম্পিয়ন দলকে প্রদান করা হবে পুরস্কার ও ট্রফি। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকালে দর্শনপাড়া স্কুল মাঠে টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে নওহাটা পৌরসভা ও বড়গাছী ইউনিয়ন ফুটবল দল। পুরো উপজেলাজুড়ে এখন চূড়ান্ত লড়াইকে ঘিরে উচ্ছ্বাস ও উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

খেলায় মাঠে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আরাফাত আমান আজিজ, সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান, পারিলা ইউপি চেয়ারম্যান সাঈদ আলী এবং দর্শনপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আজাদ আলী, উপজেলার সিএ শহিদুল ইসলাম, উপ-প্রশাসনিক কর্মকর্তা সেলিম রেজা প্রমুখ।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪