ঢাকা   ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ । ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
তানোরের কামারগাঁয় জামায়াত নেতা জুয়েল রানার উদ্যোগে হাপানিয়া গ্রাম উন্নয়ন প্রকল্পের শুভ সূচনা, উপস্থিত ছিলেন স্থানীয় নেতৃবৃন্দ চুয়াডাঙ্গায় জীবননগর উপজেলা আইসিটি অফিসারের ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্ত থেকে উদ্ধার হওয়া বাক প্রতিবন্ধী বৃদ্ধের ৪ দিন পর মিলল পরিচয়; পরিবারের কাছে হস্তান্তর: জনগণের টাকায় অনিয়ম চলবে না’—তানোরে রাস্তা নির্মাণকাজ পরিদর্শনে গিয়ে এমপি মুজিবুর রহমানের কড়া হুঁশিয়ারি: ‎ সুনামগঞ্জের হাওর অঞ্চলে আমের বিপ্লব: কুয়েত প্রবাসীর বাগানে ঝুলছে হিমসাগর-ফজলি স্কুল হোস্টেলে ছাত্রকে পিটিয়ে হত্যা: অধ্যক্ষসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা দিনাজপুর বীরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রাজশাহীর এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু উপহার পাওয়ার পর প্রধানমন্ত্রীর প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, ওসি জাহিদুল ইসলাম। প্রশিক্ষণ কর্মশালার প্রস্তুতি সভায় শৃঙ্খলা ও গঠনতন্ত্র মেনে চলার আহ্বান উখিয়ায় বিজিবির অভিযানে ১ লাখ ৪০ হাজার ইয়াবাসহ মাদক পাচারকারী আটক

মোরেলগঞ্জে জামায়াতে ইসলামী’র উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

okmedia56@gmail.com
  • প্রকাশিত : বুধবার, অক্টোবর ২৯, ২০২৫
  • 77 শেয়ার

মোরেলগঞ্জ(বাগেরহাট)প্রতিনিধি:

 

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা ও পৌর জামায়াতে’র উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ৮ টা থেকে নব্বইরশি আর এম আধুনিক হাসপাতালের সম্মেুখ বিক্ষোভ সমাবেশে আগত নেতা কর্মীরা জড়োহন। সকাল ৯ টায় আলোচনা সভা শেষে বিক্ষোভ মিছিল শুরু করেন। অলোচনা সভায় উপজেলা জামায়াতে ইসলামী’র উপজেলা আমির মাওলানা মো. শাহদাৎ হোসাইন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাগেরহাট-৩ আসনের বাংলাদেশ জামায়াত ইসলামী’র সংসদ নির্বাচনে মনোনিত প্রার্থী অধ্যক্ষ আব্দুল আলিম। এছাড়াও বক্তব্য রাখেন, উপজেলা জামায়েত ইসলামের নায়েবে আমির মাষ্টার মনিরুজ্জামান, জামায়াতে ইসলামী যুব বিভাগের সভাপতি শফিউল আজম, সাধারণ সম্পাদক তাওহিদ যোবায়ের, শহীদ মাহফুজের বাবা আব্দুল মান্নান হাওলাদার, অধ্যক্ষ আব্দুস সালাম খান, মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি আব্দুল বারি, হাবিবুল্লাহ তালুকদার, মহিবুল্লাহ রফিক, মোস্তফা আল মাহমুদ প্রমূখ।

বক্তারা ভয়াল ২৮ অক্টোবর ২০০৬ সনে লগী বৈঠার তান্ডবে জীবন দানকারী শহীদদের আত্মার মাগফিরত কামনা ও রক্ত পাতের বিচার দাবি করেন। তারা আগামি জাতীয় সংসদ নির্বাচনে দাড়ি পাল্লা মার্কায় ভোট দিয়ে অধ্যক্ষ আব্দুল আলিমকে বিজয় করার আহব্বান জানান।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪