ঢাকা   ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ । ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
তানোরের কামারগাঁয় জামায়াত নেতা জুয়েল রানার উদ্যোগে হাপানিয়া গ্রাম উন্নয়ন প্রকল্পের শুভ সূচনা, উপস্থিত ছিলেন স্থানীয় নেতৃবৃন্দ চুয়াডাঙ্গায় জীবননগর উপজেলা আইসিটি অফিসারের ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্ত থেকে উদ্ধার হওয়া বাক প্রতিবন্ধী বৃদ্ধের ৪ দিন পর মিলল পরিচয়; পরিবারের কাছে হস্তান্তর: জনগণের টাকায় অনিয়ম চলবে না’—তানোরে রাস্তা নির্মাণকাজ পরিদর্শনে গিয়ে এমপি মুজিবুর রহমানের কড়া হুঁশিয়ারি: ‎ সুনামগঞ্জের হাওর অঞ্চলে আমের বিপ্লব: কুয়েত প্রবাসীর বাগানে ঝুলছে হিমসাগর-ফজলি স্কুল হোস্টেলে ছাত্রকে পিটিয়ে হত্যা: অধ্যক্ষসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা দিনাজপুর বীরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রাজশাহীর এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু উপহার পাওয়ার পর প্রধানমন্ত্রীর প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, ওসি জাহিদুল ইসলাম। প্রশিক্ষণ কর্মশালার প্রস্তুতি সভায় শৃঙ্খলা ও গঠনতন্ত্র মেনে চলার আহ্বান উখিয়ায় বিজিবির অভিযানে ১ লাখ ৪০ হাজার ইয়াবাসহ মাদক পাচারকারী আটক

মোড়েলগঞ্জের যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আলোচনা সভা রেলি অনুষ্ঠিত

okmedia56@gmail.com
  • প্রকাশিত : মঙ্গলবার, অক্টোবর ২৮, ২০২৫
  • 49 শেয়ার

মোঃ ফিরোজ আহমেদ।
মোড়েলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি :

 

 

জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে বাগেরহাটের মোড়েলগঞ্জে আলোচনা সভা ও বর্ণাঢ্য রেলি অনুষ্ঠিত হয়।

২৭ অক্টোবর সোমবার সকালে জাতীয় সংগীত বাজিয়ে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়।

সকাল ১০ টায় উপজেলা ও পৌর যুবদলের যৌথ আয়োজনে প্রতিষ্ঠা বার্ষিকীর বর্ণাঢ্য রেলি পুরাতন থানার সংলগ্ন উপজেলা পরিষদের মাঠ থেকে শুরু হয় মোড়েলগঞ্জ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার উপজেলা পরিষদের মাঠে সমাবেশ মিলন মেলায় রূপান্তরিত হয়। উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা থেকে আগত হাজারো নেতাকর্মী অংশগ্রহণের মধ্য দিয়ে রেলিটি উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে।

রেলিতে নেতৃত্ব দেন মোড়েলগঞ্জ যুবদলের সদস্য সচিব বি এম রেজাউল করিম সোহাগ তার সাথে ছিলেন পৌর যুবদলের আহ্বায়ক মোঃ মিজানুর রহমান পলাশ, সদস্য সচিব এইচএম শহিদুল ইসলাম মিঠু সহ যুবদলের অন্যান্য নেতৃবৃন্দ এবং উপজেলা ও পৌর বিএনপি ও তার অঙ্গ সংগঠনের সভাপতি সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোড়েলগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শহিদুল হক বাবুল, উপজেলা বিএনপি নেতা জনাব মোঃ গিয়াস উদ্দিন তালুকদার, সাবেক মোড়েলগঞ্জ পৌর বিএনপির সভাপতি আব্দুল মজিদ জব্বার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন প্রমুখ।

সভায় বক্তারা বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া দল। জাতীয়তাবাদী দল বিএনপির তারই অঙ্গ সংগঠন যুবদলের আদর্শে উদ্বুদ্ধ হয় দেশ গড়ার সংগ্রামে আত্মনিয়োগ করে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
দেশের তরুণদের সুসংগঠিত করে গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায আরো বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪