ঢাকা   ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ । ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঝালকাঠির রাজাপুরে দেয়াল নির্মাণে বাধা ও প্রাণনাশের হুমকি, ৯৯৯-এ কল করে বাঁচলেন জমির মালিক পতেঙ্গায় কোস্ট গার্ডের পৃথক অভিযানে চোরাই মালামাল উদ্ধার, আটক ২ চুয়াডাঙ্গার গৌরব: প্রথম বিজিবি অফিসার হিসেবে কমিশন পেলেন বেগমপুরের রাকিবুল ইসলাম রাজশাহী তানোর চোর চক্র সদস্য আটক অনলাইন জগত: আস্থার সংকট বনাম অফুরন্ত সম্ভাবনা বাঘাইছড়িতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন জকিগঞ্জের সেবামুখী প্রশাসনের প্রতীক ইউএনও মাসুদুর রহমানের বদলি সেতু নির্মাণকাজে ভোগান্তি, শুকনো নদীতে নৌকা নির্ভর যাতায়াত। জাতীয় সাংবাদিক সংস্থার কক্সবাজার জেলা সভাপতির সঙ্গে টেকনাফ উপজেলা কমিটির সৌজন্য সাক্ষাৎ সারিয়াকান্দিতে মাদক বিরোধী অভিযান পরিচালনায় ব্যবসায়ী গ্রেফতার দুই

“মুক্তাগাছায় ছিনতাইয়ের ভুয়া নাটক সাজিয়ে পুলিশকে ফাঁকি দিতে গিয়ে পেশাদার ডাকাত গ্রেফতার”

okmedia56@gmail.com
  • প্রকাশিত : শুক্রবার, অক্টোবর ৩১, ২০২৫
  • 58 শেয়ার

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

 

ময়মনসিংহের মুক্তাগাছায় ছিনতাইয়ের ভুয়া নাটক সাজিয়ে পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করতে গিয়ে ধরা পড়েছেন এক পেশাদার ডাকাত। গ্রেফতার ব্যক্তি হলেন নেওয়াজ আলীর ছেলে সোহেল (২৬)।

বুধবার ২৯ অক্টোবর ২০২৫ সকালে ময়মনসিংহের দিগাড়কান্দা বাইপাস এলাকায় ঘটনাটি ঘটে। জানা যায়, সোহেল নিজেকে ড্রাইভার পরিচয় দিয়ে একটি সিলিন্ডার গ্যাস ও চুলা পরিবহনকারী পিকআপের চালক, প্রতিবন্ধী মজিবর রহমানের সহায়তা চান। মুক্তাগাছার উদ্দেশ্যে গাড়িতে ওঠার পর আকুয়া বাইপাস এলাকায় পৌঁছালে সোহেল গাড়ি থামাতে বলেন।

এ সময় এক মোটরসাইকেল আরোহী পুলিশ পরিচয়ে এসে সোহেলের কাছ থেকে ৩ হাজার ২০০ টাকা ছিনিয়ে নেয় বলে অভিযোগ করেন তিনি। তবে ড্রাইভার মজিবরের কোনো ক্ষতি হয়নি এবং তার মালামালও অক্ষত থাকে। ঘটনাটিতে অসঙ্গতি দেখে ড্রাইভার প্রতিবাদ করলে সোহেল গাড়ির চাবি ছিনিয়ে পালিয়ে যান।

এরপর সোহেল নিজেই জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে অভিযোগ করেন, ড্রাইভার পরিকল্পিতভাবে তার কাছ থেকে ২০ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে।

খবর পেয়ে মুক্তাগাছা থানা পুলিশ তদন্ত শুরু করে। জিজ্ঞাসাবাদে ধীরে ধীরে বেরিয়ে আসে ঘটনার আসল চিত্র—সোহেল নিজেই প্রতারণা ও লুটপাটের ঘটনাটি সাজিয়ে ভুক্তভোগী সেজে পুলিশের সঙ্গে প্রতারণা করার চেষ্টা করেছিলেন।

মুক্তাগাছা থানার ওসি (তদন্ত) জুলুস খান বলেন, “সোহেল অত্যন্ত অভিনব কায়দায় ৯৯৯-এ কল দিয়ে বানোয়াট তথ্য দিয়েছেন। তদন্তে আমরা সত্য উদঘাটন করতে সক্ষম হয়েছি। তার নামে একাধিক মামলা রয়েছে এবং সে একজন পেশাদার ডাকাত।”

গ্রেফতারের পর সোহেলকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪