ঢাকা   ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ । ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টেকনাফে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে ১০টি তাজা গ্রেনেড, ২৮ রাউন্ড গোলা ও ২ কেজি গাঁজা উদ্ধার গুম-অপহরণের নাটক ও অপপ্রচারের প্রতিবাদে বাঘাইছড়িতে কাচালং কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল শিবির-এর কথিত কর্মকাণ্ডের প্রতিবাদে রাঙামাটিতে ছাত্রদলের বিক্ষোভ -ঃজরুরী নিয়োগ বিজ্ঞপ্তিঃ- ঝালকাঠির রাজাপুরে দেয়াল নির্মাণে বাধা ও প্রাণনাশের হুমকি, ৯৯৯-এ কল করে বাঁচলেন জমির মালিক পতেঙ্গায় কোস্ট গার্ডের পৃথক অভিযানে চোরাই মালামাল উদ্ধার, আটক ২ চুয়াডাঙ্গার গৌরব: প্রথম বিজিবি অফিসার হিসেবে কমিশন পেলেন বেগমপুরের রাকিবুল ইসলাম রাজশাহী তানোর চোর চক্র সদস্য আটক অনলাইন জগত: আস্থার সংকট বনাম অফুরন্ত সম্ভাবনা বাঘাইছড়িতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মাদারীপুরের রাজৈরে আল্লামা রুহুল আমিন (রহঃ) ফাউন্ডেশন বাংলাদেশ এর শীতবস্ত্র বিতরণ

okmedia56@gmail.com
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪
  • 122 শেয়ার

মোঃ আলী শেখ, মাদারীপুর । 

 

মাদারীপুরের রাজৈরে আল্লামা রুহুল আমিন (রহঃ) ফাউন্ডেশন বাংলাদেশ (আরাফ বাংলাদেশ) এর পক্ষ থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

২৫ ডিসেম্বর বুধবার সকাল ১১টায় রাজৈর উপজেলার মোস্তফাপুর হাইওয়ে পুলিশ ক্যাম্প অফিসে ফাউন্ডেশনের সভাপতি মোঃ হাবিবুর রহমান আকনের সভাপতিত্বে ও সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক সুজন হোসেন রিফাতের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহফুজুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজৈর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাসুদ খান, মোস্তফাপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান, বীর মুক্তিযোদ্ধা প্রমথ বিশ্বাস,মোঃ শাওন করিম,স্বপন হাওলাদার, এমদাদুল হক, প্রবাসী আসাদুল মিনা, লুতফর হাওলাদার প্রমূখ।

এ সময় আরাফ বাংলাদেশের প্রতিষ্ঠাতা সাংবাদিক সুজন হোসেন রিফাত বলেন, শীত জেঁকে বসেনি। কিন্তু আমরা সম্ভাব্য শীত মোকাবিলায় অগ্রিম প্রস্তুতির অংশ হিসেবে শীতবস্ত্র বিতরণ করছি। আমরা ভালো কাজের সব কৃতিত্ব নিতে চাই না, বরং আমরা অন্যদের পথ দেখানোর চেষ্টা করছি মাত্র।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪