মোঃ সাজ্জাদ হোসেন,ঝিনাইদহ জেলা উপজেলা প্রতিনিধি
ঝিনাইদহ সদর উপজেলার ৬ নম্বর গান্না ইউনিয়নের কুটি দুর্গাপুর গ্রামে সাপের দংশনে মিকাইল (১৮) নামের এক যুবকের করুণ মৃত্যু হয়েছে।
নিহত মিকাইল ওই গ্রামের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোঃ আসাদুল মন্ডলের ছোট ছেলে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, শনিবার ভোররাতে নিজ ঘরে মশারির ভেতরে ঘুমিয়ে ছিলেন মিকাইল।
এ সময় মশারির ভেতরে ঢুকে একটি বিষধর সাপ তাকে দংশন করে। পরে পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে তাকে দ্রুত উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।