ঢাকা   ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ । ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
গুম-অপহরণের নাটক ও অপপ্রচারের প্রতিবাদে বাঘাইছড়িতে কাচালং কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল শিবির-এর কথিত কর্মকাণ্ডের প্রতিবাদে রাঙামাটিতে ছাত্রদলের বিক্ষোভ -ঃজরুরী নিয়োগ বিজ্ঞপ্তিঃ- ঝালকাঠির রাজাপুরে দেয়াল নির্মাণে বাধা ও প্রাণনাশের হুমকি, ৯৯৯-এ কল করে বাঁচলেন জমির মালিক পতেঙ্গায় কোস্ট গার্ডের পৃথক অভিযানে চোরাই মালামাল উদ্ধার, আটক ২ চুয়াডাঙ্গার গৌরব: প্রথম বিজিবি অফিসার হিসেবে কমিশন পেলেন বেগমপুরের রাকিবুল ইসলাম রাজশাহী তানোর চোর চক্র সদস্য আটক অনলাইন জগত: আস্থার সংকট বনাম অফুরন্ত সম্ভাবনা বাঘাইছড়িতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন জকিগঞ্জের সেবামুখী প্রশাসনের প্রতীক ইউএনও মাসুদুর রহমানের বদলি

ভালুকা উপজেলা তাঁতী দলের নতুন কমিটির আহবায়ক তাজউদ্দিন, সদস্য সচিব ইমন

okmedia56@gmail.com
  • প্রকাশিত : বুধবার, ডিসেম্বর ১৭, ২০২৫
  • 77 শেয়ার

আফরোজা আক্তার জবা ভালুকা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দলের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। ৭১ সদস্যবিশিষ্ট এ কমিটিতে প্রভাষক তাজউদ্দিন আহমেদকে আহ্বায়ক এবং মো. খোরশেদ আলম ইমনকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

ময়মনসিংহ দক্ষিণ জেলা তাঁতী দলের সভাপতি মো. রুহুল আমীন ও সাধারণ সম্পাদক মো. মুক্তার হোসেন (মন্ডল) স্বাক্ষরিত এক চিঠিতে কমিটিটির অনুমোদন দেওয়া হয়। এছাড়াও মোঃ আবু রাসেলকে সিনিয়র যুগ্ম আহবায়ক, মোঃ ইলিয়াস আহমেদকে যুগ্ম আহবায়ক এবং মোঃ জাহাঙ্গির আলম যুগ্ম আহবায়ক করা হয়।

অনুমোদনপত্রে উল্লেখ করা হয়, আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক-১, যুগ্ম আহ্বায়ক-২ এবং সদস্য সচিবসহ পাঁচজনকে সাইনিং ক্ষমতা প্রদান করা হয়েছে। তবে ৬০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন ও জমা দিতে ব্যর্থ হলে এই আহ্বায়ক কমিটির কার্যকারিতা বাতিল বলে গণ্য হবে।

এছাড়া নির্দেশনায় বলা হয়েছে, অনুমোদনের তারিখ থেকে ৬০ দিনের মধ্যে উপজেলার প্রতিটি ইউনিয়নে প্রতিনিধি সভার মাধ্যমে ইউনিয়ন কমিটি গঠন করতে হবে। উপজেলা বিএনপি কার্যালয়ে বসে কোনো ইউনিয়ন কমিটি অনুমোদন করা যাবে না। নির্ধারিত সময়ের মধ্যে সকল ইউনিয়ন কমিটি গঠন করে ময়মনসিংহ দক্ষিণ জেলা কমিটির কাছে পূর্ণাঙ্গ তালিকা জমা দিতে হবে।

ইউনিয়ন কমিটি অনুমোদনের ক্ষেত্রে আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়কদের মধ্যে মতবিরোধ সৃষ্টি হলে ময়মনসিংহ দক্ষিণ জেলা তাঁতী দল সরাসরি সংশ্লিষ্ট ইউনিয়ন কমিটি অনুমোদন দিতে পারবে। এ ক্ষেত্রে উপজেলা কমিটির কোনো আপত্তি গ্রহণযোগ্য হবে না।

চিঠিতে আরও বলা হয়, ইউনিয়ন কমিটি গঠন, পুনর্গঠন কিংবা বাতিল ও স্থগিত করার বিষয়ে ময়মনসিংহ দক্ষিণ জেলা তাঁতী দলের সিদ্ধান্তই চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪