আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
ময়মনসিংহের ভালুকায় মাদক বিরোধী অভিযানে ৫১ পিস ইয়াবা ট্যাবলেটসহ সাতজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ অক্টোবর ২০২৫) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—
১। আব্দুল কাদের (৩০), পিতা নুরু মিয়া, মাতা মমতাজ বেগম, সাং-নয়নপুর, ইউপি-মল্লিকবাড়ী।
২। মাহাবুব ইসলাম রিটন (৩৫), পিতা মৃত নুরুল হক, সাং-বারশ্রী, ইউপি-হবিরবাড়ী।
৩। মোঃ রাকিবুল ইসলাম (২৫), পিতা কাবিল মন্ডল, মাতা নিলুফা, সাং-বলরামপুর, থানা-পাংশা, জেলা-রাজবাড়ী; বর্তমানে মল্লিকবাড়ী মোড়, ভালুকায় সিরাজ পাঠানের বাড়িতে ভাড়াটিয়া।
৪। মোঃ নাজমুল হক (৩৫), পিতা মৃত মহর আলী।
৫। মোঃ আফজাল হোসেন (২৭), পিতা হযরত আলী শেখ, মাতা রাবিয়া খাতুন।
৬। মোঃ ইমরান হোসেন বাচ্চু (২৫), পিতা মোস্তফা কামাল, মাতা ছানোয়ারা বেগম।
৭। মোঃ রাসেল মিয়া (২৬)।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হুমায়ুন কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সাতজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৫১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং শুক্রবার (৩১ অক্টোবর) সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
ওসি আরও জানান, মাদক নির্মূলে ভালুকা থানা পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। সমাজ থেকে মাদকমুক্ত পরিবেশ গড়তে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।