ঢাকা   ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ । ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
তানোরের কামারগাঁয় জামায়াত নেতা জুয়েল রানার উদ্যোগে হাপানিয়া গ্রাম উন্নয়ন প্রকল্পের শুভ সূচনা, উপস্থিত ছিলেন স্থানীয় নেতৃবৃন্দ চুয়াডাঙ্গায় জীবননগর উপজেলা আইসিটি অফিসারের ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্ত থেকে উদ্ধার হওয়া বাক প্রতিবন্ধী বৃদ্ধের ৪ দিন পর মিলল পরিচয়; পরিবারের কাছে হস্তান্তর: জনগণের টাকায় অনিয়ম চলবে না’—তানোরে রাস্তা নির্মাণকাজ পরিদর্শনে গিয়ে এমপি মুজিবুর রহমানের কড়া হুঁশিয়ারি: ‎ সুনামগঞ্জের হাওর অঞ্চলে আমের বিপ্লব: কুয়েত প্রবাসীর বাগানে ঝুলছে হিমসাগর-ফজলি স্কুল হোস্টেলে ছাত্রকে পিটিয়ে হত্যা: অধ্যক্ষসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা দিনাজপুর বীরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রাজশাহীর এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু উপহার পাওয়ার পর প্রধানমন্ত্রীর প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, ওসি জাহিদুল ইসলাম। প্রশিক্ষণ কর্মশালার প্রস্তুতি সভায় শৃঙ্খলা ও গঠনতন্ত্র মেনে চলার আহ্বান উখিয়ায় বিজিবির অভিযানে ১ লাখ ৪০ হাজার ইয়াবাসহ মাদক পাচারকারী আটক

বিলাইছড়িতে পার্টনার ফিল্ড স্কুল, আদা চাষ ও পুষ্টি বাগান পরিদর্শনে উপ-পরিচালক ——– মোঃ মনিরুজ্জামান

okmedia56@gmail.com
  • প্রকাশিত : বুধবার, অক্টোবর ২৯, ২০২৫
  • 235 শেয়ার

লসুজন কুমার তঞ্চঙ্গ্যা,

 

রাঙ্গামাটি জেলা প্রতিনিধিঃ- কৃষি সম্প্রাসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মনিরুজ্জামান পার্টনার ফিল্ড স্কুল, পারিবারিক পুষ্টি বাগান, বস্তায় আদা চাষ, মাচায় সব্জি চাষ সহ অন্য্যন্য কার্যক্রম পরিদর্শন করেন।

মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বিলাইছড়ি – এর আয়োজনে এইসব প্রশিক্ষণ ও কার্যক্রম পরিদর্শন করা হয় । পরিচালক উপজেলায় পৌঁছালে প্রথমে দীঘলছড়িতে পার্টনার ফিল্ড স্কুল, পরে ধুপ্যাচর ও উপজেলার পাশের এলাকায় বস্তায় আদা চাষ ও মাচায় সব্জি চাষ এবং পরে পুষ্টি বাগান পরিদর্শন করেন। তিনি এইসব চলমান কার্যক্রম পরিদর্শনের পাশাপাশি ২০২৫-২৬ অর্থ বছরে অনাবাদি পতিত জমি ও বসতবাড়ি আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন ( ১ম ও ২য় সংশোধিত) – প্রকল্পের আওতায় উপজেলায় মিলনায়তন ও কনফারেন্স হলে কৃষক / কৃষাণীদের প্রশিক্ষণও পরিদর্শন করেন । এবং তিনি নিজেই কিছুক্ষণ প্রশিক্ষণ প্রদান করেন। পরে তাদের সুবিধা – অসুবিধার কথা জানেন। এছাড়াও তাদের পুষ্টি বিষয়ে ধারণা দেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার রাজেশ প্রসাদ রায়, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ ওমর ফারুক,সহকারী কৃষি সম্প্রসার কর্মকর্তা মোঃ আলী, উপ-সহকারী কৃষি কর্মকর্তা বিভূতি-ভূষণ চাকমা, অনুময় চাকমা, রুবেল বড়ুয়া, সুব্রত গুপ্ত, সুকান্ত কুমার মদক,বদিউল আলম সহ কৃষি অফিসের অন্যান্য কর্মচারী।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪